1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 12, 2026, 3:53 am
Title :
শরীয়াহ বিরোধী রায় বাতিলের দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষায় বেসরকারি স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে–এমপি এমরান আহমদ চৌধুরী সিলেটে পৃথক অভিযানে ‘ডাকাত’ ও ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রংপুরে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সিলেট মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ইউনিটি ট্রাভেলস গ্রুপ-এর উদ্যোগে সিলেট ট্যুরিস্ট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাফলং ইসিএ এলাকায় অভিযান: ১০টি ড্রেজার, ৬টি এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস সিলেটে মহিলা দলের র‌্যালী স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত

পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রংপুরে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ

  • Update Time : Friday, September 11, 2026
  • 5 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা :::  পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় রংপুরের মিঠাপুকুর উপজেলার বেনুবন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু, ভাইস চেয়ারম্যান অধ্যাপক সরোজ বড়ুয়া এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক উৎফল বড়ুয়ার সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচির উদ্বোধন করেন মিঠাপুকুর বেনুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শুভমিত্র ভিক্ষু। কর্মসূচিতে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ রংপুর অঞ্চলের সভাপতি দেবাশীষ মিনজী,সহ সভাপতি জিতেন মিনজী, সাধারণ সম্পাদক বিনয় তিগ্যা, অর্থ সম্পাদক সুবির মিনজী সদস্য চয়ন বাকলা,আকাশ খালকো,তপন মিনজী,প্রতয়, সুজিত মিনজী, রনি তিগ্যা,রিয়ন পান্না সহ পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বিহার প্রাঙ্গণে কাঠবাদামসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

Manual7 Ad Code

উদ্বোধনকালে ভদন্ত শুভমিত্র ভিক্ষু বলেন, “বৃক্ষরোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ।” বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বেনুবন বৌদ্ধ বিহারকে বেছে নেওয়ায় তিনি আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, বৃক্ষ মানুষের জন্য অক্সিজেন সরবরাহের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রকৃতি থেকে মানুষ খাদ্য, পানি, অক্সিজেনসহ নানা উপায়ে উপকৃত হচ্ছে। তাই পরিবেশ ধ্বংস না করে বৃক্ষরোপণ ও যথাযথ পরিচর্যার মাধ্যমে প্রকৃতিকে রক্ষা করতে হবে।

Manual4 Ad Code

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে পরিবেশ রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু বৃক্ষরোপণ নয়, রাস্তাঘাট, বিহার ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং পরিবেশ দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে দেশব্যাপী বৃক্ষরোপণ ও রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!