1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 9, 2026, 2:35 am
Title :

সিলেটসহ সারাদেশের চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

  • Update Time : Sunday, November 8, 2026
  • 7 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: সারাদেশে শিক্ষানবিশ লাইসেন্সধারী চালকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নির্দেশনা অনুযায়ী, প্রশিক্ষণ নেওয়ার সময় ছাড়া তাঁরা সড়কে মোটরযান চালাতে পারবেন না। পাশাপাশি গাড়ির দৃশ্যমান স্থানে লাল রঙের বড় ‘L’ চিহ্ন রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

Manual5 Ad Code

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে বিআরটিএর ফেসবুক পেজে এক বার্তায় এ নির্দেশনা জানানো হয়।

বিআরটিএর বার্তায় বলা হয়েছে, মূল ড্রাইভিং লাইসেন্স ছাড়া সড়কে মোটরযান চালানো শাস্তিযোগ্য অপরাধ। শিক্ষানবিশ লাইসেন্সধারীরা কেবল বৈধ প্রশিক্ষকের সঙ্গে প্রশিক্ষণের সময় গাড়ি চালাতে পারবেন। এ সময় গাড়ির দৃশ্যমান স্থানে লাল রঙের বড় ‘L’ চিহ্ন রাখতে হবে। সাধারণত ড্রাইভিং লাইসেন্স পাওয়ার আগে গাড়ি চালানো শেখার জন্য শিক্ষানবিশ বা লার্নার লাইসেন্স নিতে হয়। এ সময় শিক্ষানবিশ চালক হিসেবে চিহ্নিত করতে গাড়ির সামনে ও পেছনে দৃশ্যমান স্থানে লাল রঙের বড় ‘L’ লেখা বোর্ড বা চিহ্ন রাখতে হয়।

Manual6 Ad Code

এই চিহ্ন দেখে অন্য গাড়ির চালকেরা বুঝতে পারেন, সংশ্লিষ্ট গাড়িটি একজন শিক্ষানবিশ চালাচ্ছেন। ফলে তাঁরা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করতে পারেন। শিক্ষানবিশ চালকদের প্রশিক্ষণের সময় সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং নিয়ম মেনে গাড়ি চালানোর বিষয়ে সচেতনতা বাড়াতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!