1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 1, 2026, 10:22 am
Title :
সিলেটে ৩৩ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ কালী পূজা উপলক্ষে পটকা বর্জন ও বিক্রি বন্ধের দাবিতে সিসিক প্রশাসককে পূজা উদযাপন ফ্রন্টের স্মারকলিপি সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলায় বিএনপি ,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলের ৭০ আসামী খালাস” সিলেটে বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধসমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে হুশিয়ারি সিলেটসহ সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলায় গোয়াইনঘাট প্রেসক্লাবের তীব্র নিন্দা স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটের প্রবাসীর মৃত্যু ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ আটক অবস্থায় কাউকে নির্যাতনের অধিকার পুলিশের নেই

সিলেটে ৩৩ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ

  • Update Time : Sunday, November 1, 2026
  • 0 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: সিলেটে ৩৩ লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) রাতে সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ও ১৯ বিজিবি।অনলাইন সংবাদপত্র

Manual1 Ad Code

বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধিন মিনাটিলা, সংগ্রাম, তামাবিল, প্রতাপপুর, দমদমিয়া, উৎমা বিওপির সদস্যরা নিজেদের এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরু, মহিষ, কম্বল, চকোলেট ও সুপারির চালান জব্দ করে।

এসব পণ্যের সিজার মূল্য ধরা হয়েছে ২২ লাখ ৬৭ হাজার ৫শ’ টাকা।

Manual2 Ad Code

এদিকে বিজিবি ১৯ ব্যাটালিয়ন জানিয়েছে, রবিবার রাতে এ ব্যাটালিয়নের আওতাধীন গুয়াবাড়ি বিওপির একদল সদস্য জৈন্তাপুরের গুয়াবাড়ি সীমান্ত এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ১৩টি ভারতীয় গরু জব্দ করতে সক্ষম হয়। গরুগুলোর সিজার মূল্য ধরা হয়েছে ৬ লাখ ৫০ হাজার টাকা।

Manual1 Ad Code

এছাড়াও সুরইঘাট বিওপির একদল সদস্য সোনাতনপুঞ্জিতে অভিযান চালিয়ে ৬০ কেজি ভারতীয় জিরা, ৩ হাজার ৩২০ প্যাকেট পাতার বিড়ি ও ১টি অটোরিকশা জব্দ করতে সক্ষম হয়।

এসব পণ্যের সিজার মূল্য ধরা হয়েছে ৪ লাখ ২১ হাজার টাকা।

Manual4 Ad Code

এসব পণ্যের ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বিজিবি ৪৮ ব্যাটালিয়ন ও বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়কবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!