1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 9, 2026, 2:35 am
Title :

সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ যুবক

  • Update Time : Sunday, November 8, 2026
  • 8 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: সিলেট-ঢাকা মহাসড়কের নবীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশাতে থাকা দুই যাত্রী নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) শনিবার বিকালে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর এলাকার শাহ সমিলের নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

Manual3 Ad Code

নিহতরা হলেন- সাইদুর রহমান (২৪)। সে নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পূর্ব জাইদপুর গ্রামের কুরুশআলী ছেলে। ওপর যুবক গিরিজ পাল (১৯)। গিরিজ বাহুবল উপজেলার কল্যাণপুর গ্রামের গোবিন্দ পালের ছেলে।

পুলিশ জানায়, শনিবার (৭ নভেম্বর) শনিবার বিকালে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর এলাকার সিলেট-ঢাকা মহাসড়কে শাহ সমিলের পাশে বড়চর হাইওয়ে রোড সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কার্ভাড ভ্যানের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায় এবং এর ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইদুর রহমানকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে গিরিজ পালকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

Manual4 Ad Code

এদিকে এমন আকস্মিক মৃত্যুর খবরে নিহত সাইদুর রহমানের পরিবারসহ পুরো জাইদপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলেও জানা গেছে।

Manual4 Ad Code

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করেছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!