1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 4, 2026, 1:31 pm

একযোগে পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

  • Update Time : Wednesday, November 4, 2026
  • 4 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এসপি পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গত মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞপনে এসপি মর্যাদার ৪ জনকে নীলফামারি, মুন্সীগঞ্জ, জামালপুর ও বরগুনার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নীলফামারির এসপি ফরহাদ হোসেন খানকে সিআইডিতে পাঠানো হয়েছে, আর মুন্সীগঞ্জের এসপি মিনহাজুল আলমকে পাঠানো হয়েছে নীলফামারির এসপি করে।

এসআরবির উপপরিচালক এবং নেত্রকোণার এসপি হিসেবে বদলির আদেশপ্রাপ্ত বদরুদ্দোজার আগের আদেশ বাতিল করে তাকে মুন্সীগঞ্জের এসপি করা হয়েছে।

Manual3 Ad Code

একই প্রজ্ঞাপনে জামালপুরের এসপি ফারহানা ইয়াসমিনকে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার এবং বরগুনার এসপি কুদরত ই খুদাকে জামালপুরের এসপির দায়িত্ব দেওয়া হয়েছে।

অপর দিকে এসআরবির কে এম এ মামুন খান চিশতীকে বরগুনার এসপির দায়িত্ব দেওয়া হয়েছে।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকরের কথাও বলা হয়েছে প্রজ্ঞাপনে।

Manual6 Ad Code

নতুন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপারদের তালিকা:
নীলফামারী জেলা: মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত মো. মেনহাজুল আলম, পিপিএম-সেবা-কে নীলফামারী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

মুন্সীগঞ্জ জেলা: এর আগে নেত্রকোনার পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত এসআরবির উপপরিচালক মো. বদরুদ্দোজার আগের আদেশ বাতিলপূর্বক মুন্সীগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

জামালপুর জেলা: বরগুনা জেলার পুলিশ সুপার মো. কুদরত ই খুদা, পিপিএম-সেবা-কে জামালপুর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

বরগুনা জেলা: পুলিশ সদর দপ্তরের এসআরবির পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতীকে বরগুনা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

Manual1 Ad Code

সিআইডি ও অন্যান্য পদায়ন: নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খানকে সিআইডির বিশেষ পুলিশ সুপার এবং জামালপুরের পুলিশ সুপার মোহা. ফারহানা ইয়াসমিনকে ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

Manual6 Ad Code

এছাড়াও গত ২২ সেপ্টেম্বর প্রজ্ঞাপনে নেত্রকোনার বিশেষ পুলিশ সুপার, সিআইডি হিসেবে মো. তরিকুল ইসলামের বদলির আদেশটি বাতিল করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!