1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 9, 2026, 2:35 am
Title :

সিলেট মহানগর জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা

  • Update Time : Sunday, November 8, 2026
  • 7 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সিলেট মহানগর শাখার ২০২৭-২০২৮ পূর্ণাঙ্গ কমিটি গঠিন, মহানগর কর্মপরিষদ ও শূরা পরিষদ গঠন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) রাতে নগরীর বন্দরবাজারস্থ মহানগর কার্যালয়ে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের উপস্থিতিতে উপরোক্ত কমিটি ও পরিষদ সমূহ গঠন করা হয়।

পূর্ণাঙ্গ কমিটিতে সিলেট মহানগর আমীর হিসেবে নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম। নায়েবে আমীর হিসেবে ড. নূরুল ইসলাম বাবুল ও ডাক্তার মোঃ ফখরুল ইসলাম এবং সেক্রেটারী হিসেবে মোহাম্মদ শাহজাহান আলী দায়িত্ব পেয়েছেন। এছাড়া সহকারী সেক্রেটারী হিসেবে আডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা উদ্দিনকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

Manual6 Ad Code

সিলেট মহানগর জামায়াতের পূর্ণাঙ্গ কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ- সংগঠনের নতুন দায়িত্ব পালনে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তারা বলেন, দায়িত্ব পালনে সবার পরামর্শ, সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল পর্যায়ের দায়িত্বশীলদের সহযোগিতা নিয়ে দ্বীনি সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Manual2 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!