1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 9, 2026, 2:35 am
Title :

সিলেটে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন

  • Update Time : Sunday, November 8, 2026
  • 5 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: সিলেটের বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান বলেছেন, সমবায় হচ্ছে সম্মিলিত উদ্যোগে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের একটি কার্যকর মাধ্যম। দেশের সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সমবায়ের মূল শক্তি হচ্ছে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টা। তাই সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি, উৎপাদন বৃদ্ধি এবং মানুষের জীবনমান উন্নয়নের সুযোগ রয়েছে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার পাশাপাশি সমবায় সমিতিগুলোকে নিজ নিজ কার্যক্রমে আরও সক্রিয় হতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

Manual1 Ad Code

রবিবার (৮ নভেম্বর) সকালে নগরীর শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সমবায় বিভাগ সিলেটের আয়োজনে ‘করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

Manual6 Ad Code

সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও বাংলাদেশ বেতার সিলেটের আবৃত্তিশিল্পী, শিশু একাডেমী সিলেটের আবৃত্তি প্রশিক্ষক নাজনা পারভীন এবং বেতার সিলেটের উপস্থাপক ও আবৃত্তি শিল্পী তিতাস দাসের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বিপিএম-সেবা, সদর উপজেলার নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ, জেলা সমবায় অফিসার চন্দন দত্ত।

Manual6 Ad Code

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধক মোহাম্মদ গিয়াস উদ্দিন। অন্যান্যদের মধ্যে রাখেন, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা, হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক নিয়াজ মো: আজিজুল করিম, পশ্চিম, ভাটপাড়া, জবা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জুমেলা বেগম, সিলেট বিভাগীয় সমবায় দপ্তরের সাবেক যুগ্ম নিবন্ধক ও গ্রীণলিফস কর্মচারী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো: কামাল উদ্দিন।

আলোচনা অনুষ্ঠানের পূর্বে জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে সমবায় পণ্য মেলার ফিতা কেটে উদ্বোধর করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ। মেলায় অংশ গ্রহণ করায় হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো: আলী আকিক, শাহপরাণ উৎপাদনমুখী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক আহসান কায়সার লষ্কর, তৃণমূল মহিলা সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক অনিতা দাশ গুপ্তা, রাইজ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সদস্য তাছলিমা বেগম, সুরমা উৎপাদনমুখী সমবায় সমিতি লিমিেেটডের সম্পাদক মো: বাবুল আহমদ, কগ্রাম সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সদস্য জহুরা বেগম এবং বিআরডিবি কারুপল্লী, সেনপাড়া মহিলা সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক অনিবালা দেবীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সমবায় অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মনির হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন মুয়াজ্জিন কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সদস্য ক্বারী শফিকুর রহমান। গীতা পাঠ করেন সিলেট কেন্দ্রীয় সমবায় ইউনিয়ন লিমিটেডের সভাপতি সুশেন্দ্র চন্দ্র সরকার।

Manual7 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!