1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 23, 2026, 11:53 pm
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

বাংলাদেশিদের জন্য দ্রুত ভারতীয় ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ

  • Update Time : Friday, July 31, 2026
  • 113 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সীমিত হয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দেশটির সংসদের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটি বলেছে, নিরাপত্তাজনিত কারণে ভিসা কার্যক্রমে বিঘ্ন এবং আবেদন নিষ্পত্তির হার কমে যাওয়ায় দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ক্ষতিগ্রস্ত হতে পারে।

পরিস্থিতি অনুকূলে আসামাত্র বাংলাদেশে পর্যায়ক্রমে ভিসা সেবা স্বাভাবিক করতে বলা হয়েছে।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রকাশিত ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ বিষয়ে সংসদীয় কমিটির নবম প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে সরকারের গৃহীত পদক্ষেপসংবলিত প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

Manual4 Ad Code

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে (এমইএ) নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করার তাগিদ দিয়েছে কমিটি। এ ছাড়া ভ্রমণকারীদের ভোগান্তি কমাতে একটি দ্বিপাক্ষিক কনস্যুলার সহযোগিতা ব্যবস্থা গড়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর মাধ্যমে নিয়মিত ভিসানীতি পর্যালোচনা ও অভিযোগের সমাধান করা সম্ভব হবে।

Manual5 Ad Code

 

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর সার্বিক নিরাপত্তা বিবেচনায় বাংলাদেশ থেকে কনস্যুলার কর্মীদের সরিয়ে নেয় ভারত। এতে ভিসা সেবা সীমিত হয়ে পড়ে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে বাংলাদেশে পাঁচটি কেন্দ্রের মাধ্যমে প্রতিদিন দেড় হাজারটি ভিসা দেওয়া হচ্ছে। এর মধ্যে প্রায় ৮০ শতাংশই দেওয়া হচ্ছে চিকিৎসার ভিসা। নিরাপত্তা পরিস্থিতি নিয়মিত দেখা হচ্ছে। সার্বিক অবস্থা বিবেচনা করে ভিসাকেন্দ্র বাড়ানো বা দৈনিক ভিসা দেওয়ার সংখ্যা বাড়ানো নিয়ে পরে সিদ্ধান্ত হবে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

Manual6 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!