1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 5:43 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সুন্দরব‌নে নিরীহ জে‌লে‌কে গু‌লি ক‌রে হত‌্যা, অভিযোগ বনরক্ষী বিরুদ্ধে

  • Update Time : Monday, May 18, 2026
  • 101 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: সাতক্ষীরা রেঞ্জের দস্যুর চেয়েও ভয়ংকর বন বিভাগের সদস্যরা!গত এক বছরেরও বেশি সময় ধরে সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বেড়েছে, এমন অভিযোগ বহুদিনের। নদী ও বনের বিভিন্ন এলাকায় জেলে-বাওয়ালিদের কাছ থেকে মুক্তিপণ আদায়, ভয়ভীতি ও নির্যাতনের ঘটনাও ঘটেছে।

Manual6 Ad Code

তবে উদ্বেগের বিষয় হলো, গত দেড় বছরে বনদস্যুদের হাতে নির্যাতিত হয়ে কোনো জেলের মৃত্যুর খবর না থাকলেও এবার বন বিভাগের স্মার্ট টিমের বিপথগামী কিছু সদস্যের গুলিতে প্রাণ গেল এক কাঁকড়া ধরা জেলের। ১৮ মে সোমবার সকাল ৮টার দি‌কে পূর্ব সুন্দরব‌নে গাবুরার ৯ নং‌সোরা গ্রা‌মের মৃত মোক‌ছেদ গাজীর ছোট ছে‌লে আমিনুর (৩৪) কে গু‌লি ক‌রে হত‌্যা ক‌রে‌ছে তারা। বন‌বিভা‌গের আহবা‌নে সাড়া না দি‌লে বন‌বিভাগ গু‌লি ক‌রে।

গাবুরার আমিনুর গাজীর এই অকাল মৃত্যু এখন পুরো উপকূলবাসীর মনে নতুন প্রশ্ন তৈরি করেছে। যারা বন ও বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে, তাদের বিরুদ্ধে যদি নির্যাতনের অভিযোগ ওঠে, তাহলে সাধারণ জেলে-বাওয়ালিরা কোথায় যাবে?

Manual5 Ad Code

স্থানীয়দের অভিযোগ, এই ঘটনার সঙ্গে জড়িত বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধেও আগে একাধিক জেলে ও বাওয়ালিকে নির্যাতনের অভিযোগ রয়েছে। কিন্তু এসব অভিযোগের দৃশ্যমান কোনো প্রতিকার হয়নি।

উপকূলের মানুষের দাবি, আমিনুর গাজীর মৃত্যুর সুষ্ঠু তদন্ত হোক, অভিযুক্তদের জবাবদিহিতার আওতায় আনা হোক এবং সুন্দরবনে জীবিকার সন্ধানে যাওয়া সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

Manual8 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!