1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 6:20 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক

  • Update Time : Monday, January 19, 2026
  • 276 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতন হলেও ছাত্র-জনতার আশা আকাঙ্খার প্রতিফলন ঘটেনি। জামায়াত জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। কিন্তু দেশে ফের আধিপত্যবাদী শক্তি মাথাছাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যার মাধ্যমে তারা তাদের শক্তির জানান দিয়েছে। আগামী জাতীয় নির্বাচনে আধিপত্যবাদ বিরোধী দেশ-প্রেমিক জনতার বিজয় ঠেকানোর ষড়যন্ত্র সম্মিলিতভাবে রুখে দিতে হবে।

Manual3 Ad Code

তিনি বলেন, বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। কিন্তু এখনো দেশে নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী হয়নি। প্রশাসন একটি দলকে ক্ষমতায় নিতে উঠে পড়ে লেগেছে। এর পরিনতি ভালো হবেনা। ছাত্র-জনতা এদেশে আর নতুন কোন ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ দিবেনা। আগামী নির্বাচনে আধিপত্যবাদ বিরোধী জনতার বিজয় কেউ ঠেকাতে পারবেনা। এব্যাপারে দেশপ্রেমিক ছাত্র-জনতাকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

তিনি রোববার (১৮ জানুয়ারী) রাতে সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠকে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে মহানগরীর শুরা ও কর্মপরিষদ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

বৈঠকে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জামায়াতের সিলেট অঞ্চল টীম সদস্য ও সিলেট-১ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন, জামায়াত নেতা উপাধ্যক্ষ আব্দুস শাকুর, রফিকুল ইসলাম মজুমদার, মাওলানা মুজিবুর রহমান, ক্বারী মাওলানা আলাউদ্দিন, মু. আজিজুল ইসলাম, শফিকুল আলম মফিক, মুহাম্মদ শাহেদ আলী ও শামীম আহমদ প্রমূখ।

Manual6 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!