1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 26, 2026, 3:09 pm
Title :
সিলেট ৪৮ বিজিবি কর্তৃক ৭৭ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিলেটে পথশিশু ও ছিন্নমূল শিশুদের মাঝে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ জাফলং সীমান্তে মানব পাচারকারী আটক, ভুক্তভোগী উদ্ধার সিলেটে বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনার জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে সিলেটের হোটেল থেকে কক্সবাজারের সাবেক এমপি বদির ছেলে-দুই ভাইসহ আটক ৪ আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে সিলেটে বিএনপির বিশাল শো-ডাউন স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু

পশ্চিম আলীরগাঁও ইউপি চেয়ারম্যানশূন্য, নাগরিক সেবা ব্যাহত

  • Update Time : Wednesday, August 26, 2026
  • 300 Time View

Manual3 Ad Code

গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানশূন্য হয়ে পড়ায় ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদসহ জরুরি বিভিন্ন সেবা না পেয়ে ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের ১৭ হাজার ৬১৮ জন ভোটার।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১১ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলিম উদ্দিনের আকস্মিক মৃত্যু হয়। এরপর থেকেই পরিষদের কার্যক্রমে অচলাবস্থা দেখা দেয়। নিয়ম অনুযায়ী প্যানেল চেয়ারম্যানের মাধ্যমে দায়িত্ব হস্তান্তরের কথা থাকলেও ইউপি সদস্যদের অভ্যন্তরীণ বিরোধের কারণে তা এখনো হয়নি।

২০২২ সালের নির্বাচনে গোলাম কিবরিয়া হেলাল চেয়ারম্যান নির্বাচিত হন। পরে পরিষদের সদস্যদের সর্বসম্মতিতে আলিম উদ্দিনকে ১ম, ফারুক আহমদ বাবুলকে ২য় এবং প্রবাসী রাণীকে ৩য় প্যানেল চেয়ারম্যান করা হয়। ২০২৪ সালের ৫ আগস্টের পর চেয়ারম্যান অনুপস্থিত থাকায় আলিম উদ্দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে হেলালকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলে মৃত্যুর আগ পর্যন্ত তিনিই দায়িত্বে ছিলেন।

Manual1 Ad Code

স্থানীয় বাসিন্দা রিয়াজুল ইসলাম বলেন, চেয়ারম্যান না থাকায় জরুরি কাগজপত্র ও সনদের কাজ করা যাচ্ছে না। প্রতিদিন পরিষদে এসে সাধারণ মানুষকে ফিরে যেতে হচ্ছে।

Manual1 Ad Code

ইউপি প্রশাসনিক কর্মকর্তা মুজিবুর রহমান জানান, চেয়ারম্যান বা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বাক্ষর ও অনুমোদন ছাড়া গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজ এবং সরকারি অনুদান বিতরণ আটকে আছে।

২য় প্যানেল চেয়ারম্যান ফারুক আহমদ বাবুল বলেন, ১ম প্যানেল চেয়ারম্যানের মৃত্যুর পর নিয়ম অনুযায়ী ২য় প্যানেল চেয়ারম্যান হিসেবে তাকেই দায়িত্ব দেওয়ার কথা। তবে এখনো দায়িত্ব দেওয়া হয়নি। জনগণের ভোগান্তি দূর করতে দ্রুত দায়িত্ব হস্তান্তরের দাবি জানান তিনি।

Manual6 Ad Code

অন্যদিকে ইউপি সদস্য মাসুক আহমদ বর্তমান প্যানেল বাতিল করে নতুন প্যানেল গঠনের দাবি জানিয়েছেন। এ দাবিতে পরিষদের সাত সদস্যের স্বাক্ষরিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া হয়েছে।

Manual5 Ad Code

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পরিস্থিতি সম্পর্কে প্রশাসন অবগত রয়েছে। সরকারি বিধিমালা অনুযায়ী দ্রুত দায়িত্ব হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে। নাগরিক সেবা সচল রাখাই প্রশাসনের প্রধান লক্ষ্য।

সংশ্লিষ্টরা বলছেন, প্যানেল চেয়ারম্যান নিয়ে বিরোধের দ্রুত নিষ্পত্তি করে আইনানুগভাবে দায়িত্ব হস্তান্তর করা না হলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!