1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 6:28 am
Title :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

শেষ মুহূর্তে গোল হজম, জয় হাতছাড়া বাংলাদেশের

  • Update Time : Tuesday, October 14, 2025
  • 256 Time View

Manual6 Ad Code

ক্রীড়া ডেস্ক ::: এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাই পর্বে একেবারে শেষে গোল হজম করে জয়ের মুখ থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল।

সোমবার (১৩ অক্টোবর) জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকদের সঙ্গে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে লাল-সবুজদের।

Manual2 Ad Code

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। তৃতীয় মিনিটে মামনি চাকমার ফ্রি-কিক প্রতিপক্ষের রক্ষণ দেয়ালে লেগে ওপরে উঠে যায়। বলটি দখলে নিয়ে হেডে লক্ষ্যভেদ করেন সুরভী আকন্দ প্রীতি, ম্যাচে এগিয়ে নেয় বাংলাদেশকে।

Manual6 Ad Code

বাংলাদেশের হাতেই ছিল পুরো ম্যাচ। মাঝমাঠে ও আক্রমণে ছিল দারুণ কিছু মুহূর্ত। তবে শেষ পর্যন্ত এগিয়ে থাকা গোল ধরে রাখতে পারেনি জামাল-হামজাদের দল।

৮৯তম মিনিটে রক্ষণভাগের এক ভুলে গোল হজম করে বাংলাদেশ। নিজেদের ডিফেন্ডার বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল পেয়ে যায় জর্ডানের খেলোয়াড়ের কাছে। তিনি সতীর্থকে পাস দিলে জর্ডানের ফরোয়ার্ড বাংলাদেশের গোলরক্ষক ও রক্ষণের ফাঁক গলে কোনাকুনি শটে বল জালে জড়িয়ে দেন।

Manual1 Ad Code

এই ড্রয়ের ফলে তিন পয়েন্টের পরিবর্তে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে। সদ্য শেষ হওয়া হংকংয়ের বিপক্ষে ম্যাচেও শেষ সময়ে গোল খেয়ে পরাজিত হয়েছিল বাংলাদেশ। জর্ডানের বিপক্ষেও একই পরিণতি যেন ফিরে এল।

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!