1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 9, 2026, 4:51 am
Title :

জাতিসংঘে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

  • Update Time : Friday, September 26, 2025
  • 276 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: শুক্রবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন। নিউ ইয়র্ক স্থানীয় সময় সকাল ৯টায় অধিবেশন শুরু হবে এবং অধ্যাপক ইউনূস ১০ম বক্তা হিসেবে বক্তৃতা করবেন।

Manual4 Ad Code

ভাষণে তিনি তুলে ধরবেন অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সংকটের পরিস্থিতি।

Manual4 Ad Code

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেন, ‘অধ্যাপক ইউনূস গত ১৪ মাসে সরকারের অর্থনৈতিক পুনরুদ্ধার ও সংস্কার অগ্রগতি বিশ্ব সম্প্রদায়কে তুলে ধরবেন। পাশাপাশি গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করার জন্য সরকারের উদ্যোগও ভাষণে গুরুত্ব পাবে।’

তিনি আরও জানান, ‘মূল বার্তাটি হবে- আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হবে এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।’

Manual6 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!