1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 9:15 am
Title :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন আসিফ নজরুল

  • Update Time : Thursday, September 18, 2025
  • 220 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: সৌদি আরব ও পারমাণবিক শক্তিধর পাকিস্তান পারস্পরিক একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। এই পদক্ষেপ কয়েক দশকের পুরনো নিরাপত্তা অংশীদারিত্ব আরও শক্তিশালী হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে চুক্তিটি বিশেষ গুরুত্বও পাচ্ছে।

Manual8 Ad Code

১৭ সেপ্টেম্বর সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে হওয়া চুক্তিকে স্বাগত জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

আসিফ নজরুল বলেন, সৌদি আরবের সাথে পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই হয়েছে। এখন থেকে সৌদি আরব বা পাকিস্তান আক্রান্ত হলে সেটাকে দুই দেশ নিজেদের ওপর ‘আগ্রাসন’ হিসেবে দেখবে। দুই দেশ এক সঙ্গে হামলার জবাব দেবে। আলহামদুলিল্লাহ!

তিনি আরও বলেন, আসলে এমন চুক্তি ছাড়া মুসলিম দেশগুলোর আর কোনো উপায় নেই।

এদিকে, এমন এক সময়ে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে নতুন এই প্রতিরক্ষা সহযোগিতা হলো, যখন উপসাগরীয় আরব দেশগুলো তাদের দীর্ঘদিনের নিরাপত্তা রক্ষাকারী যুক্তরাষ্ট্রের নির্ভরযোগ্যতা নিয়ে সন্দিহান। গত সপ্তাহে কাতারে ইসরায়েলের হামলা এ উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।

Manual4 Ad Code

বার্তা সংস্থা রয়টার্সকে এক জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা বলেছেন, এই চুক্তি বছরের পর বছর ধরে চলা আলোচনার ফল। এটি কোনো নির্দিষ্ট দেশ বা ঘটনার প্রতিক্রিয়া নয়, বরং আমাদের দুই দেশের মধ্যে দীর্ঘদিনের গভীর সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার একটি পদক্ষেপ।

সংবাদমাধ্যমটি বলছে, চুক্তিটি মধ্যপ্রাচ্যের জটিল ভূরাজনীতিতে কৌশলগত সমীকরণ বদলে দিতে পারে।

পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, চুক্তি স্বাক্ষরের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে আলিঙ্গন করতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, যাকে দেশটির সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে দেখা হয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, এই চুক্তি উভয় দেশের নিরাপত্তা জোরদার করা এবং অঞ্চল ও বিশ্বে শান্তি প্রতিষ্ঠার যৌথ প্রতিশ্রুতির প্রতিফলন। এটি দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ সক্ষমতা শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে।

চুক্তিতে বলা হয়েছে, যেকোনো একটি দেশের ওপর হামলা অন্য দেশের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে।

Manual3 Ad Code

সৌদি এক কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে স্বীকার করেন, পাকিস্তানের প্রতিদ্বন্দ্বী ও আরেক পারমাণবিক শক্তি ভারতের সঙ্গে সম্পর্কের ভারসাম্যও রক্ষা করতে হবে। তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ইতিহাসের যেকোনো সময়ের তুলনায় এখন সবচেয়ে শক্তিশালী। আমরা এই সম্পর্ক আরও বাড়াতে চাই এবং যেকোনোভাবে আঞ্চলিক শান্তিতে অবদান রাখতে চাই।

Manual6 Ad Code

পাকিস্তান কি সৌদি আরবকে পারমাণবিক নিরাপত্তা (নিউক্লিয়ার আমব্রেলা) দেবে— এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, এটি একটি সর্বাত্মক প্রতিরক্ষা চুক্তি, যা সব ধরনের সামরিক সহযোগিতা অন্তর্ভুক্ত করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!