1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 2:24 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

নেপালে আটকা পড়া বাংলাদেশ ফুটবল দলকে ফেরাতে তৎপর সরকার

  • Update Time : Thursday, September 11, 2025
  • 270 Time View

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক ::: নেপালে চলমান বিক্ষোভের কারণে দেশে ফিরতে পারছে না বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্থানীয় সময় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের ফেরার কথা থাকলেও আকস্মিক পরিস্থিতির অবনতিতে কর্তৃপক্ষ সব ফ্লাইট বাতিল করে দেয়। ফলে জামাল ভূঁইয়াসহ দলের খেলোয়াড় ও কর্মকর্তারা টিম হোটেলেই অবস্থান করছেন।

Manual6 Ad Code

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় জানিয়েছে, দলের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। নেপালে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

Manual6 Ad Code

সরকারি সূত্র বলছে, নেপালের রাজনৈতিক পরিবর্তন ও প্রধানমন্ত্রী পদত্যাগের পরবর্তী অস্থির পরিস্থিতিতে বাংলাদেশ দলের নিরাপদ প্রত্যাবর্তনে নেপালের সেনাবাহিনীর সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ চলছে।

Manual2 Ad Code

এদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও টিম ম্যানেজার আমের খানের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি দলের সার্বিক খোঁজখবর নিয়ে দ্রুত দেশে ফেরার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!