1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 23, 2026, 11:06 pm
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

স্বাগতিক যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টার-ফাইনালে বেলজিয়াম

  • Update Time : Tuesday, July 7, 2026
  • 111 Time View

Manual3 Ad Code

ক্রীড়া ডেস্ক ::: বেলজিয়ামের ‘গোল্ডেন জেনারেশন’ অতীত। তবে সেই সোনালি সময়কেই যেন মনে করিয়ে দিল এই দল। প্রথমার্ধে উপহার দিল তারা দাপুটে ফুটবল। দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রেখে বড় জয়ে পৌঁছে গেল শেষ আটে। দেশের মাঠের বিশ্বকাপে উড়তে থাকা যুক্তরাষ্ট্র যেন মুখ থুবড়ে পড়ল এক ধাক্কায়।

 

বিশ্বকাপের শেষ ষোলোয় গ্যালারি ভরা দর্শককে স্তব্ধ করে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার-ফাইনালে পৌঁছে গেল বেলজিয়াম।

ইউরোপের দলটির হয়ে প্রথমার্ধে দুটি গোল করে শার্ল ডি কেটেলারে। দ্বিতীয়ার্ধে যুক্তরাষ্ট্রের গোলকিপার ম্যাট ফ্রিজের চরম ভুল কাজে লাগিয়ে ব্যবধান বাড়ান হন্স ফানাকে। শেষ দিকে যোগ করা সময়ে জালেল দেখা পান অভিজ্ঞ রোমেলু লুকাকু। স্বাগতিকদের একমাত্র গোলটি করেন মালিক টিলম্যান।

ম্যাচের আগে যাকে নিয়ে ছিল তোলপাড়, ডোনাল্ড ট্রাম্পের ফোন পেয়ে যার লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করায় ফুটবল বিশ্বজুড়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়, সেই ফোলারাইন বালোগন তেমন কিছু করতে পারেননি ম্যাচে। বরং ম্যাচের আগের এস ঘটনাপ্রবাহের প্রভাব নিশ্চিতভাবেই পড়েছে যুক্তরাষ্ট্রের ফুটবলারদের মনস্তত্ত্বে। আগের ম্যাচগুলোর মতো গতিময় ও উজ্জীবিত এই ফুটবল আর দেখা যায়নি তাদের। চাপে যেন খেই হারিয়ে ফেলে গোটা দল। ঘরের মাঠে বড় স্বপ্ন নিয়ে ছুটতে থাকা দলের পথচলা শেষ হয়ে গেল কোয়ার্টার-ফাইনালের আগেই।

বিশ্বকাপের তিন স্বাগতিকের কোনোটিই এখন আর টিকে রইল না লড়াইয়ে।

সিয়াটল স্টেডিয়ামে বাংলাদেশ সময় মঙ্গলবার (৭ জুলাই) সকালে ম্যাচের শুরু থেকেই দুই দলই চেষ্টা করে ফ্লাঙ্ক দিয়ে আক্রমণে উঠতে। প্রথম বড় সুযোগ পায় বেলজিয়াম। অষ্টম মিনিটে ডান দিক থেকে আক্রমণ গড়ে তোলে তারা এবং বক্সে একটি নিখুঁত বল আসে। কাছের পোস্টে থাকা ইউরি টিলেমান্স পায়ের পাশ দিয়ে দূরের পোস্টে শট নিতে গিয়ে বাইরে মেরে দেন।

Manual7 Ad Code

পরের মিনিটেই এগিয়ে যায় বেলজিয়াম। বক্সের মধ্যে উঁচু বল নিয়ন্ত্রণে আনেন নিকোলা হাসকিন। ডান পোস্টের কাছে থাকা ডি কেটেলারেকে তিনি দেখতে পান এবং তার দিকে একটি চমৎকার পাস বাড়িয়ে দেন। ফাঁকায় থাকা ফরোয়ার্ড অনায়াসেই বল জালে জড়িয়ে দেন।

গোলের পরও দাপট ধরে রাখে বেলজিয়াম। চতুর্দশ মিনিয়ে লেয়ান্দ্রো টোসাডের শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। হাইড্রেশন ব্রেকে পর যুক্তরাষ্ট্র একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করলেও আধিপত্য থাকে বেলজিয়ামেরই। তবে স্বাগতিক দল আচমকাই সমতায় ফেরে ফ্রি কিক থেকে।

টিলম্যানের শট বেলজিয়ামের মানব দেয়ালে হন্স ফানাকের মাথায় লেগে দিক পরিবর্তন করে জালে ঢুকে যায়। গোলকিপার তিবো কোর্তোয়ার পুরোপুরি হতচকিত হয়ে পড়েন, অসহায় তাকিয়ে থাকা ছাড়া কিছু করার ছিল না তার। গোটা স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে।

তবে সেই উল্লাস মিইয়ে যায় দ্রুতই। বেলজিয়ামের জবাব দেয় ত্বরিত। গোলের পরপরই আক্রমণে ওঠে তারা এবং বক্সে দুর্দান্ত এক ক্রস করেন ট্রসাড। কাছ থেকেই দক্ষতায় হেড করে দলকে এগিয়ে দেন ডি কাটেলারে।

২৫ বছর বয়সী ফরোয়ার্ডের এটি সবশেষ ৯ ম্যাচে ষষ্ঠ গোল।

৪০তম মিনিটে যুক্তরাষ্ট্রকে বিপদমুক্ত করেন গোলকিপার ম্যাট ফ্রিজ। কর্নারে নিচু করে বক্সে ক্রস করেন টিলেমান্স, কাছের পোস্টে শট নেন হাসকিন। কিন্তু ফ্রিজ সামলে নিয়ে আটকে দেন বল।

Manual1 Ad Code

প্রথমার্ধের যোগ করা সময়ে বালোগনের জোরাল শট বারের ওপর দিয়ে চলে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতে যুক্তরাষ্ট্র বলের নিয়ন্ত্রণ রাখে বেশি। কিন্তু তাদের ভুল কাজে লাগিয়েই ব্যবধান বাড়ায় বেলজিয়াম।

৫৭তম মিনিটে বক্সে একটি লম্বা বলের কাছে যাওয়ার চেষ্টা করেন ডি কেটেলারে। কিন্তু বলটি নিয়ন্ত্রণে এনে আটকে দেন ফ্রিজ। ঠিক তখনই তার পেছন থেকে টোকা দিয়ে ডি কেটেলারে বল দেন সামনে হন্স ফানাকের কাছে। সেখান থেকেই বাঁকানো শটে ডান কোণা দিয়ে বল জালে পাঠান ফানাকে।

এরপরও তেমন কোনো সম্ভাবনা জাগাতে পারেনি যুক্তরাষ্ট্র। শেষ দিকে গিয়ে একটু ধার বাড়ে তাদের আক্রমণে। ৭৯তম মিনিটে অল্পের জন্য বাইরে চলে যায় সেবাস্টিয়ান বারহল্টারের শট। ৮২তম মিনিটে বাঁদিক দিয়ে বক্সে ঢুকে শট নেন বালোগন। সেটি ঠেকিয়ে দেন কোর্তোয়া।

Manual5 Ad Code

উল্টো শেষ সময়ে ব্যবধান আরও বাড়ায় বেলজিয়াম। ফানাকের কাছ থেকে বল পেয়ে ক্রিস রিচার্ডসকে এগিয়ে কোনাকুনি শটে গোল করেন বদলি নামা লুকাকু।

বেলজিয়ামের ইতিহাসের সফলতম গোলস্কোরার এই বিশ্বকাপে গোল করলেন টানা তিন ম্যাচে। সবকটিই ৮৬ মিনিটের পরে।

Manual8 Ad Code

কোয়ার্টার-ফাইনালে বেলজিয়াম লড়বে পর্তুগালকে বিদায় করে দেওয়া স্পেনের বিপক্ষে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!