1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 3:07 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

বাইক দুর্ঘটনায় শয্যাশায়ী বর, হাসপাতালেই হলো বিয়ে

  • Update Time : Friday, September 5, 2025
  • 229 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: মানিকগঞ্জে বসুন্ধরা গ্রুপের আফরোজা বেগম জেনারেল হাসপাতালে শয্যাশায়ী অবস্থায় এক হিন্দু দম্পতির বিবাহ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে হাসপাতাল চত্বরে এ অনন্য বিয়ের আয়োজন করা হয়।

বাইক দুর্ঘটনায় আহত বর আনন্দ সাহা হাত-পায়ে ব্যান্ডেজ বেঁধে শয্যাশায়ী ছিলেন। তবুও নির্ধারিত লগ্ন শেষ হয়ে যাওয়ার ভয়ে থেমে থাকেনি বিয়ের আয়োজন। পরিবারের সদস্যরা হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় সম্পন্ন করেন জীবনের এই বিশেষ মুহূর্ত।

Manual3 Ad Code

হাসপাতালের চার দেয়ালের ভেতরেই সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। কনে-বরের পারস্পরিক ভালোবাসা ও বিশ্বাসের সাক্ষী হয় এই আয়োজন।

আফরোজা বেগম জেনারেল হাসপাতালের মেডিকেল অ্যান্ড ইউনিট হেড ডা. সিরাজুল ইসলাম বলেন, বর মানিকগঞ্জ সদরের বাসিন্দা। বাইক দুর্ঘটনায় তার এক হাত ও পায়ে গুরুতর আঘাত লাগে। বৃহস্পতিবার তার বিয়ের দিন ছিল। বিষয়টি জানার পর হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর অবস্থা পর্যবেক্ষণ করে এবং কনসালট্যান্টদের সঙ্গে পরামর্শ করে হাসপাতালের ভেতর একটি নির্দিষ্ট স্থানে বিয়ের আয়োজনের অনুমতি দেয়।

Manual5 Ad Code

তিনি আরও বলেন, ‘রোগীদের সেবায় আমরা সবসময় আন্তরিক। এ আয়োজনও সেই মানবিকতার অংশ।’এ বিরল আয়োজন দেখে হাসপাতালের অন্যান্য রোগী, স্বজন ও উপস্থিত সবাই বিস্মিত হওয়ার পাশাপাশি আবেগাপ্লুত হন।

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!