1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 12:41 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

‘রোজার আগে নির্বাচন, ভোটের ৬০ দিন আগে তফসিল’

  • Update Time : Thursday, August 28, 2025
  • 294 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, রোজার আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ভোটের ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, নির্বাচনের প্রস্তুতি নিয়ে মোট ২৪টি পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে সংলাপ শুরু হবে, যা অক্টোবর পর্যন্ত চলবে। নভেম্বরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

Manual8 Ad Code

তিনি আরও জানান, প্রতি বুথে ৬০০ জন পুরুষ ও ৫০০ জন নারীর ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে এবং ভোটগ্রহণের ৩০ দিন আগে এই তথ্য প্রকাশ করা হবে। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত শুনানি ইতোমধ্যে শেষ হয়েছে, আশা করা হচ্ছে ১৫ সেপ্টেম্বরের মধ্যে সীমানা চূড়ান্ত হবে।

Manual3 Ad Code

ইসির কর্মকর্তা বলেন, রোডম্যাপে নির্বাচনের প্রস্তুতিমূলক কাজের সময়সূচি নির্দিষ্ট করা হয়েছে। এতে আইন সংস্কার, নতুন রাজনৈতিক দল নিবন্ধন, পর্যবেক্ষক নিবন্ধন, ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী সামগ্রী ক্রয়, প্রবাসীদের ভোটাধিকার, খাম ও ব্যালট ফরম মুদ্রণ, ভোটকেন্দ্র চূড়ান্তকরণ, ভোট গ্রহণ কর্মকর্তার নিয়োগ ও প্রশিক্ষণসহ সব গুরুত্বপূর্ণ ধাপ অন্তর্ভুক্ত রয়েছে। তবে তপসিল ঘোষণা ও ভোটের সুনির্দিষ্ট তারিখ এতে উল্লেখ নেই।

Manual6 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!