1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 9:12 am
Title :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘের কনফারেন্স পথ নির্দেশিকা হবে’

  • Update Time : Friday, August 22, 2025
  • 372 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: প্রধান উপদেষ্টার সঙ্গে শুক্রবার (২২ আগস্ট) সাক্ষাৎ করেছেন মিয়ানমার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের দূত টম অ্যান্ড্রুজ। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

Manual1 Ad Code

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমি আশা করছি, দীর্ঘদিনের রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘের কনফারেন্স সুনির্দিষ্ট পথ নির্দেশিকা হবে।

Manual2 Ad Code

মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যন্ড্রুজ শুক্রবার (২২ আগস্ট) প্রধান উপদেষ্টার সঙ্গে তার বাসভবন যমুনায় সাক্ষাৎ করতে গেলে এই আশা ব্যক্ত করেন তিনি।

রোহিঙ্গাদের জন্য পর্যাপ্ত তহবিলের প্রাপ্যতা নিশ্চিত করার জন্য তাকে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অনুরোধ করেন ড. মুহাম্মদ ইউনূস।

এসময় প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করে অ্যন্ড্রুজ বলেন, আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা ইস্যুটিকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে বিশাল পরিসরে রোহিঙ্গা ইস্যু নিয়ে কনফারেন্স আয়োজন করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান অ্যান্ড্রুজ।

Manual4 Ad Code

আগামী ২৫ আগস্ট কক্সবাজারে ‘অংশীজন সংলাপ: রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলনে আলোচনার জন্য প্রাপ্ত বার্তা’ শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঢাকায় থাকা কূটনীতিকদের এ বিষয়ে ১৭ আগস্ট ব্রিফ করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। ব্রিফিংয়ে রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরে এ সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

Manual2 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!