1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 4:51 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

শাহবাগে ছাত্রদল নেতাকর্মীদের ঢল

  • Update Time : Sunday, August 3, 2025
  • 714 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: জাতীয়তাবাদী ছাত্রদলের ডাকে ‘গণঅভ্যুত্থান দিবসের’ প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগ মোড়ে পূর্বঘোষিত সমাবেশে সংগঠনটির নেতাকর্মীদের ঢল নেমেছে।

সমাবেশ স্থলে সরেজমিনে গিয়ে দেখা গেছে, রোববার (৩ আগস্ট) দুপুর ২টা থেকে অনুষ্ঠান শুরু হবার কথা থাকলেও সকাল ১০টার পর থেকে মঞ্চের কাছাকাছি জড়ো হতে থাকেন ছাত্রদল কর্মীরা।

বেলা বাড়ার সাথে সাথে সমাবেশ স্থলে ছাত্রদলের নেতাকর্মীদের ভিড় আরও বাড়তে থাকে। শেষ খবর পাওয়া পর্যন্ত মঞ্চের আশেপাশে এলাকায় ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অবস্থান নিয়েছেন। ছাত্রদলকর্মীরা উৎসবমুখর পরিবেশ স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছেন পুরো শাহবাগ এলাকা।

সকাল সাড়ে ১১টার দিকেই সমাবেস মঞ্চ ও সাউন্ড সিস্টেম প্রস্তুতের কাজ প্রায় শেষ। ইতোমধ্যে ছাত্রদলের বিভিন্ন জেলা, মহানগর ও ইউনিট থেকে আগত নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। আয়োজকদের প্রত্যাশা, সমাবেশে কয়েক লাখ নেতাকর্মীর উপস্থিতি ঘটবে। এরই মধ্যে ২৫৪ সদস্যবিশিষ্ট ৯০টি সমন্বয় টিম গঠন করেছে সংগঠনটি।

Manual7 Ad Code

যানজটের আশঙ্কায় আগে থেকেই নেতাকর্মীদের সমাবেশস্থলে না আসার অনুরোধ জানানো হলেও, সকাল থেকেই ঢল নামে নেতাকর্মীদের। গরম আবহাওয়া ও দীর্ঘ যাত্রার ক্লান্তি ভুলে তারা উচ্চস্বরে নানা স্লোগানে উজ্জীবিত হয়ে ওঠেন। ‘স্বৈরাচার নিপাত যাক’, ‘খালেদা জিয়া ভয় নাই’, ‘জিয়ার সৈনিক এক হও’— এমন নানা স্লোগানে প্রকম্পিত হয় শাহবাগ মোড়।

Manual3 Ad Code

সমাবেশে আসা লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব রিফাত বলেন, সকালেই আমরা শাহবাগে এসে গেছি। আমাদের নেতাকর্মীরা নিজের খরচে, ভালোবাসায়, ত্যাগে এই আন্দোলনের অংশ হতে এসেছে। স্লোগান দিয়েই আমরা সবাইকে চাঙা রাখছি।

নওগাঁ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাহান বাদশা বলেন, এমন উদ্যোগে আমরা অত্যন্ত খুশি। এটা আমাদের মতো তৃণমূল নেতাকর্মীদের জন্য অনেক বড় একটি সুযোগ। আমরা কেন্দ্রীয় সংসদকে ধন্যবাদ জানাই এমন দৃষ্টান্তমূলক পদক্ষেপের জন্য।

Manual2 Ad Code

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এ সমাবেশ শুরু হবে রোববার (৩ আগস্ট) দুপুর ২টায়। এতে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশ স্থলে সরাসরি উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

Manual6 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!