1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 7:00 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

এশিয়ান কাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশ

  • Update Time : Tuesday, July 29, 2025
  • 474 Time View

Manual6 Ad Code

ক্রীড়া ডেস্ক ::: ২০২৬ এএফসি নারী এশিয়ান কাপে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। বহুল কাঙ্ক্ষিত টুর্নামেন্টে লাল-সবুজের প্রতিনিধিদের অন্য তিন প্রতিপক্ষ- উত্তর কোরিয়া, চীন ও উজবেকিস্তান।

Manual2 Ad Code

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৩টায় অস্ট্রেলিয়ার বিখ্যাত শহর সিডনির টাউন হলে অনুষ্ঠিত ড্রয়ের মাধ্যমে চূড়ান্ত হয়েছে, কোন গ্রুপে পড়েছে বাংলাদেশ দল ও গ্রুপে তাদের প্রতিপক্ষ কারা।

১২টি দল তিনটি গ্রুপে ভাগ হয়ে এই টুর্নামেন্ট খেলবে। ‘এ’ গ্রুপ: অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ইরান, ফিলিপাইন। ‘বি’ গ্রুপ: উত্তর কোরিয়া, চীন (ডিফেন্ডিং চ্যাম্পিয়ন), বাংলাদেশ, উজবেকিস্তান। ‘সি’ গ্রুপ: জাপান, ভিয়েতনাম, ভারত, চাইনিজ তাইপে (তাইওয়ান)

২০২৬ সালের ১ মার্চ স্বাগতিক অস্ট্রেলিয়া ও ফিলিপাইনের মধ্যকার দিয়ে শুরু হবে এএফসি নারী এশিয়ান কাপের ২১তম আসর। ২১ মার্চ ফাইনালের মাধ্যমে নামবে টুর্নামেন্টের পর্দা।

Manual7 Ad Code

এশিয়ান কাপে রাউন্ড রবিন পদ্ধতিতে গ্রুপের প্রত্যেক দল প্রত্যেকের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। এই পর্বের খেলা শেষে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল কোয়ার্টার ফাইনালে চলে যাবে। তিন গ্রুপ থেকে এভাবে ৬টি দল যাবে শেষ আটে। বাকি দুই দল আসবে প্রত্যেক গ্রুপের তৃতীয়স্থানে থাকা দলগুলোর মধ্যকার আরও একটি রাউন্ড রবিন পদ্ধতির লড়াইয়ের মাধ্যমে, যেখানে তিন দলের লড়াই শেষে শীর্ষ দুই দল যোগ দেবে কোয়ার্টারে আগেই জায়গা নিশ্চিত করা ৬ দলের সঙ্গে।

কোয়ার্টার ফাইনালের পর যথারীতি সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।

এবারই প্রথম এশিয়ান খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। এই টুর্নামেন্টে ভালো করতে পারলে বাঘিনীদের সুযোগ রয়েছে ২০২৭ ফিফা বিশ্বকাপ ও ২০২৮ সালের অলিম্পিক গেমসে খেলার।

Manual3 Ad Code

অভাবনীয় নৈপুণ্য দেখিয়ে সেরা ৬ দলের মধ্যে থেকে টুর্নামেন্ট শেষ করতে পারলেই ২০২৭ সালে ব্রাজিলে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের টিকিট পেয়ে যেতে পারে বাংলাদেশ।

Manual8 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!