1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 9:15 am
Title :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

হতাহতদের তালিকা প্রস্তুতে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

  • Update Time : Wednesday, July 23, 2025
  • 253 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার প্রকৃত সংখ্যা নির্ধারণ ও নিখোঁজদের সুনির্দিষ্ট তালিকা প্রস্তুতের লক্ষ্যে ছয় সদস্যের কমিটি গঠন করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। বুধবার (২৩ জুলাই) কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল আলমকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।

Manual2 Ad Code

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার তীব্রতায় তাৎক্ষণিকভাবে সঠিক তথ্য নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে অভ্যন্তরে অবস্থান করা বহু শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবক এ মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের শনাক্ত করতে দ্রুত পদক্ষেপ নিতে হচ্ছে।

কমিটির সদস্যরা হলেন- মো. জিয়াউল আলম, অধ্যক্ষ (সভাপতি); মো. মাসুদ আলম, উপাধ্যক্ষ (প্রশাসন); খাদিজা আক্তার, প্রধান শিক্ষিকা; লুৎফুন্নেসা লোপা, কো-অর্ডিনেটর; মনিরুজ্জামান মোল্লা, অভিভাবক প্রতিনিধি (শিক্ষার্থী: যাইমা জাহান, চতুর্থ শ্রেণি); মারুফ বিন জিয়াউর রহমান ও মো. ভাসনিম ভূঁইয়া প্রতিক, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

Manual8 Ad Code

তদন্ত কমিটিকে বিদ্যালয় কর্তৃপক্ষ সরাসরি ঘটনাস্থল পরিদর্শন, আহত ও নিহতদের পরিবারসহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহের নির্দেশনা দিয়েছে। একইসঙ্গে তিন কর্মদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এদিকে দুর্ঘটনাকবলিতদের অনেকেই এখনো নিখোঁজ রয়েছেন। কেউ কেউ আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। কমিটির কার্যক্রমের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

Manual6 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!