1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 4:50 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ‘আইডিয়া প্রতিযোগিতা’ করবে সরকার

  • Update Time : Tuesday, July 8, 2025
  • 399 Time View

Manual1 Ad Code

ডেস্ক নিউজ ::: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান স্মরণে দেশব্যাপী তরুণদের অংশগ্রহণে ‘আইডিয়া প্রতিযোগিতা’র আয়োজন করছে স্থানীয় সরকার। মঙ্গলবার (৮ জুলাই) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

Manual2 Ad Code

এতে বলা হয়, তরুণদের উদ্ভাবনী ভাবনা ও অংশগ্রহণের মাধ্যমে জেলা পর্যায়ে এই ঐতিহাসিক ঘটনা স্মরণে কার্যক্রম বাস্তবায়ন করা এই প্রতিযোগিতার উদ্দেশ্য। প্রতিটি জেলার নির্বাচিত আইডিয়া স্থানীয় জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়িত হবে।

‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে—১৫ থেকে ৩০ বছর বয়সী তরুণ-তরুণী। স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় বা যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী; যুব ক্লাব, ডিবেট, স্কাউট, রোভার ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য অথবা যেকোনো তরুণ-তরুণী; এককভাবে অথবা সর্বোচ্চ ৩ জনের দলে অংশগ্রহণ করা যাবে। তবে দলে একজন নারী সদস্য বাধ্যতামূলক।

Manual3 Ad Code

আইডিয়া জমা দেওয়ার কাঠামো—

১–২ পৃষ্ঠার ধারণাপত্র (বাংলা বা ইংরেজি), যাতে অন্তর্ভুক্ত থাকবে; আইডিয়ার শিরোনাম; বিবরণ (স্থান উল্লেখসহ) ও উদ্দেশ্য; বাস্তবায়ন পরিকল্পনা; আনুমানিক বাজেট (সর্বোচ্চ ১০ লক্ষ টাকা); প্রত্যাশিত প্রভাব; প্রেরকের নাম ও যোগাযোগের তথ্য।

জমাদানের নিয়মাবলি—

Manual4 Ad Code

নিজ জেলার জেলা পরিষদ বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ১০ জুলাই পর্যন্ত জমা দেওয়া যাবে। পাশাপাশি জেলা পরিষদের সঙ্গে যোগাযোগ করে ইমেইলেও জমা দেওয়া যাবে।

সম্ভাব্য আইডিয়ার উদাহরণ—

দেয়ালচিত্র, পথনাটক বা মঞ্চনাটক, প্রদর্শনী, ওয়ার্কশপ ও গণসচেতনতা অভিযান বা যেকোনো উদ্ভাবনী ধারণা।

নির্বাচিত প্রতিটি আইডিয়া সংশ্লিষ্ট জেলার জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়ন হবে। জেলা পরিষদ প্রতিযোগিতায় জয়ী ব্যক্তি বা দলের সঙ্গে সমন্বয় করবে এবং সব আর্থিক লেনদেন জেলা পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত হবে।

Manual2 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!