1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 10:07 am
Title :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় সরকারি কর্মকর্তা নিহত

  • Update Time : Monday, June 23, 2025
  • 797 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ডেস্ক :: নীলফামারীর জলঢাকা এলাকায় সিএনজি অটোরিক্সা এবং মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং ৭ জন আহত হয়েছেন। নিহত রেজয়ানুল ইসলাম সৈকত(৩৮) ছিলেন ডালিয়া পানি উন্নয়ন বিভাগে কর্মরত সহকারী হিসাব রক্ষক।গত রবিবার (২২ জুন) বিকালে ওই ঘটনায় আরও ৭ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

পুলিশ এবং প্রত্যক্ষদশীরা জানায়, বিকাল ৫টার দিকে তিস্তাপাড়ের ডিমলা উপজেলার ডালিয়া থেকে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিক্সা ৬ জন যাত্রী নিয়ে নীলফামারীর জলঢাকা উপজেলা আসছিল। পথে জলঢাকা-ডালিয়া সড়কের জলঢাকা এলাকার গোলমুন্ডা ইউনিয়নের বনগ্রাম সুইস গেট এলাকায় বিপরীত দিক দিয়ে আসা ভুট্টা বোঝাই ট্রলির সাথে সিএনজি অটোরিক্সাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিক্সার চালকসহ ৬ যাত্রী এবং ট্রলির ২ হেলপারসহ মোট ৮ জন আহত হন।

Manual3 Ad Code

এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে প্রথমে জলঢাকা উপজেলা হাসপাতালে নেয়। পরে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে রেজয়ানুল ইসলাম সৈকত মারা যান। বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, বাকি আহত ৭ জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Manual4 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!