1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 2:23 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অতীশ দীপঙ্কর হল চালু

  • Update Time : Sunday, May 4, 2025
  • 288 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা :: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ছাত্রদের জন্য চালু করা হলো ‘অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল’। প্রায় ৮ বছর ধরে নির্মাণাধীন থাকা ৩২০ আসনের এই হলটিতে অবশেষে শিক্ষার্থীদের উঠানোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হলটি চালু হলো।

গত শনিবার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার হলটি উদ্বোধন করেন।

Manual2 Ad Code

উদ্বোধন শেষে হল মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন হল প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. এ. জি. এম. নিয়াজ উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আল-আমীন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আলাউদ্দিন মজুমদার এবং পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্যা পাটওয়ারীসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

Manual6 Ad Code

হলের প্রভোস্ট জানান, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে এই হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও নানা জটিলতায় ৮ বছরেও শিক্ষার্থী উঠানো সম্ভব হয়নি। তবে গত সেপ্টেম্বরে দায়িত্ব নেওয়ার পর নিরলস প্রচেষ্টার ফলেই এটি বাস্তবায়ন সম্ভব হয়েছে।

প্রশাসনিক জটিলতায় একটি হল চালু করতে ৮ বছর সময় লেগেছে জানিয়ে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন চালু না হলেও চারজন প্রভোস্ট দায়িত্ব পালন করেছেন এটা আমাদের জন্য লজ্জাজনক।’

Manual3 Ad Code

একাডেমিক উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বিশ্ববিদ্যালয়ের পূর্ণ আবাসিক পরিবেশ ও নিজস্ব রাস্তার দাবিও পুনর্ব্যক্ত করেন।

উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার ৬ মাসের মধ্যেই দুটি হলে ১ হাজার নতুন শিক্ষার্থীকে আবাসনের ব্যবস্থা দিতে পেরেছি। তবে এখনও অনেক শিক্ষার্থী আবাসন সমস্যায় আছে। আমরা আরও নতুন হল নির্মাণে সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।’

Manual4 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!