1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 3:45 pm
Title :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ

  • Update Time : Friday, August 7, 2026
  • 98 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে গিয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দুর্ঘটনায় আহতদের খোঁজখবর নেন।

Manual2 Ad Code

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের নেতৃত্বে মহানগর জামায়াতের একটি প্রতিনিধি দল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন আহতদের শয্যাপাশে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দায়িত্বরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে চিকিৎসার সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত হন। তারা আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান এবং মহান আল্লাহ তাআলার দরবারে আহতদের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন।

এসময় সিলেট মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী ও সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরীসহ নগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

জামায়াত নেতৃবৃন্দ- শুক্রবারের মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ৯ জনের মৃত্যুতে গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করেন। তারা মরহুমদের রুহের মাগফিরাত কামনা করেন, শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন এবং মহান আল্লাহ তাআলার নিকট তাদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।

সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, দেশের মহাসড়কগুলোতে একের পর এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মূল্যবান প্রাণহানির ঘটনা জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। এসব দুর্ঘটনা প্রতিরোধে যানবাহনের ফিটনেস নিশ্চিত করা, চালকদের কর্মঘণ্টা ও দক্ষতা তদারকি, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা জরুরি। তিনি দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সাথে দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান তিনি। জামায়াতে ইসলামী নিহতদের পরিবার ও আহতদের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

Manual8 Ad Code

উল্লেখ্য, শুক্রবার (৭ আগস্ট) সকাল প্রায় ৭টায় সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচ ও ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে এক শিশু এবং চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়ায়। বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন আহত চিকিৎসাধীন রয়েছেন।

Manual4 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!