1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 8, 2026, 4:36 am
Title :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন ইদ্রিস অ্যান্ড আনোয়ারা ফাউন্ডেশনের বৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ

  • Update Time : Friday, August 7, 2026
  • 6 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে গিয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দুর্ঘটনায় আহতদের খোঁজখবর নেন।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের নেতৃত্বে মহানগর জামায়াতের একটি প্রতিনিধি দল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন আহতদের শয্যাপাশে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দায়িত্বরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে চিকিৎসার সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত হন। তারা আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান এবং মহান আল্লাহ তাআলার দরবারে আহতদের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন।

Manual1 Ad Code

এসময় সিলেট মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী ও সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরীসহ নগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

জামায়াত নেতৃবৃন্দ- শুক্রবারের মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ৯ জনের মৃত্যুতে গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করেন। তারা মরহুমদের রুহের মাগফিরাত কামনা করেন, শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন এবং মহান আল্লাহ তাআলার নিকট তাদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।

Manual2 Ad Code

সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, দেশের মহাসড়কগুলোতে একের পর এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মূল্যবান প্রাণহানির ঘটনা জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। এসব দুর্ঘটনা প্রতিরোধে যানবাহনের ফিটনেস নিশ্চিত করা, চালকদের কর্মঘণ্টা ও দক্ষতা তদারকি, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা জরুরি। তিনি দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সাথে দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান তিনি। জামায়াতে ইসলামী নিহতদের পরিবার ও আহতদের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

Manual1 Ad Code

উল্লেখ্য, শুক্রবার (৭ আগস্ট) সকাল প্রায় ৭টায় সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচ ও ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে এক শিশু এবং চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়ায়। বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন আহত চিকিৎসাধীন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!