1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
June 25, 2026, 8:52 am
Title :
সিলেটের পর্যটন কেন্দ্র নানা বয়সী মানুষের ঢল সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু প্রায় ৫ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কথা রেখেছে সিসিক, ৮ ঘণ্টাতেই অপসারিত হলো নগরের কোরবানির বর্জ্য বৃষ্টি উপেক্ষা করে সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদের জামাত সিলেট নগরবাসীসহ সর্বস্তরের জনসাধারণকে ঈদ মোবারক জানিয়েছেন ইমদাদ হোসেন চৌধুরী

প্রধান উপদেষ্টার সঙ্গে চার বিদেশি পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

  • Update Time : Tuesday, February 10, 2026
  • 142 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদেশি চারটি পর্যবেক্ষক দলের সাক্ষাৎ হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসব সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সাবেক কংগ্রেসম্যান ডেভিড ড্রেয়ার।

এ ছাড়া কমনওয়েলথ অবজারভার গ্রুপের একটি প্রতিনিধিদল গত সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ারম্যান ও ঘানার সাবেক রাষ্ট্রপতি এইচ. ই. নানা আকুফো-আডো ২৩ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

Manual8 Ad Code

ad-img
মঙ্গলবার তুরস্কের সাত সদস্যের একটি নির্বাচনী পর্যবেক্ষক দলও প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। তুরস্কের পার্লামেন্ট সদস্যদের নিয়ে গঠিত এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন টার্কিশ–বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারপার্সন মেহমেত আকিফ ইলমাজ।

Manual8 Ad Code

একই দিনে জাপানের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এতে নেতৃত্ব দেন রাষ্ট্রদূত ও জাপানের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান মাসাতো ওয়াতানাবে। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়।

Manual8 Ad Code

জাপানি প্রতিনিধিদলে ছিলেন রিক্কিও বিশ্ববিদ্যালয়ের আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ কলেজের সহযোগী অধ্যাপক নাওনোরি কুসাকাবে, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পশ্চিম এশিয়া বিভাগের প্রধান উপপরিচালক সোনোকো ইচিমুরা, একই বিভাগের সহকারী পরিচালক ইয়োশিয়াকি কোবায়াশি, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি, জাপান দূতাবাসের প্রথম সচিব ও রাজনৈতিক শাখার প্রধান কোমিনে কেন, রাজনৈতিক শাখার দ্বিতীয় সচিব নিশি ইউকি এবং দূতাবাসের রাজনৈতিক শাখার উপদেষ্টা সোনে কেইতা।

Manual1 Ad Code

বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি–বিষয়ক সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগর অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ নূরে আলম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!