1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 25, 2026, 3:08 am
Title :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

সিলেট খাদিমপাড়ায় বেদখল হওয়া ৩০ একর সরকারি জমিতে উদ্ধার, গ্রেপ্তার ৩

  • Update Time : Saturday, November 15, 2025
  • 208 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: সিলেট শহরতলীর খাদিমপাড়া এলাকায় সরকারি খাস জমি দখল করে বাড়ি নির্মাণ এবং বিক্রির অপরাধে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে ভূমি উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

তিনি বলেন, আজ আমরা প্রায় ৩০ একর সরকারি খাস জমি উদ্ধার করেছি। এই জমি খাদিম নগর চা-বাগানের দায়িত্বে ছিলো, কিন্তু তা ঠিকমতো দেখভাল না করার কারণে জমি দখল হয়ে যায়। এখানকার চা শ্রমিকেরা জমি দখলের পাশাপাশি জাল দলিল করে জমি বিক্রি করছিল। এমন অভিযোগ পেয়ে আমরা অভিযানে নেমেছি, এবং সত্যতাও পেয়েছি।

Manual1 Ad Code

সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ, জানান, আমরা ইতোমধ্যে মূল অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছি। এবং এখানকার সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা এবং জমি কেনা-বেচার বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান সদর উপজেলার ইউএনও।

Manual2 Ad Code

এদিকে দীর্ঘদিন পরে হলেও অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভূমিখেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!