1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 9, 2026, 9:34 am
Title :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের তিন দিনব্যাপী কর্মসূচি সফলভাবে সম্পন্ন সিলেটে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন গোয়াইনঘাটে জাতীয় সমবায় দিবস উদযাপন সিলেটসহ সারাদেশের চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ যুবক সিলেট মহানগর জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন সিলেটের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ শাহীন কুরানিক এডুকেয়ার দাখিল মাদ্রাসা শামিমাবাদের অভিভাবক সমাবেশ সিলেটে মহান রুশ বিপ্লব বার্ষিকীতে লাল পতাকা র‌্যালি সমাবেশ শহীদ জিয়া বাংলাদেশের মুক্তির আলোকবর্তিকা: মিফতাহ সিদ্দিকী

সিলেট খাদিমপাড়ায় বেদখল হওয়া ৩০ একর সরকারি জমিতে উদ্ধার, গ্রেপ্তার ৩

  • Update Time : Saturday, November 15, 2025
  • 251 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: সিলেট শহরতলীর খাদিমপাড়া এলাকায় সরকারি খাস জমি দখল করে বাড়ি নির্মাণ এবং বিক্রির অপরাধে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে ভূমি উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Manual8 Ad Code

তিনি বলেন, আজ আমরা প্রায় ৩০ একর সরকারি খাস জমি উদ্ধার করেছি। এই জমি খাদিম নগর চা-বাগানের দায়িত্বে ছিলো, কিন্তু তা ঠিকমতো দেখভাল না করার কারণে জমি দখল হয়ে যায়। এখানকার চা শ্রমিকেরা জমি দখলের পাশাপাশি জাল দলিল করে জমি বিক্রি করছিল। এমন অভিযোগ পেয়ে আমরা অভিযানে নেমেছি, এবং সত্যতাও পেয়েছি।

সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ, জানান, আমরা ইতোমধ্যে মূল অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছি। এবং এখানকার সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা এবং জমি কেনা-বেচার বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান সদর উপজেলার ইউএনও।

Manual6 Ad Code

এদিকে দীর্ঘদিন পরে হলেও অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভূমিখেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!