1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 8:59 am
Title :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

নির্বাচন হবে স্বাধীন ও উৎসবমুখর : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Update Time : Wednesday, November 5, 2025
  • 233 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন স্বাধীন ও উৎসবমুখর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (৫ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সেচ ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভায় এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

Manual4 Ad Code

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো ধরনের হুমকি নেই।

Manual6 Ad Code

তিনি আরও বলেন, নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু ফ্যাক্টর রয়েছে। মূল ফ্যাক্টর হচ্ছে জনগণ নির্বাচনমুখী হলে কেউ কিছু করতে পারবে না। এছাড়া যেসব দল অংশ নিবে তাদেরও দায়িত্ব রয়েছে আইনশৃঙ্খলা রক্ষার জন্য। নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন এক সঙ্গে কাজ করলে কোনও সমস্যা হবে না।

 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিবার্চনের আগে জামিন পাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা অপরাধে জড়িত হলে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া দুষ্কৃতিকারীরা অনেক কথা বলবে, অনেক গুজব রটাবে, তারা যেন কোনো কার্যক্রম চালাতে না পারে সে জন্য সব ধরনের ব্যবস্থা আমরা নেব।

Manual1 Ad Code

পার্শ্ববর্তী দেশ অনেক সময় গুজব ছড়ায় অভিযোগ করে উপদেষ্টা বলেন, সত্যি ঘটনাটা আপনারা তুলে ধরে যদি বলেন তারা মিথ্যা বলতেছে তবে এটি সবচেয়ে বেশি কার্যকর হয়, যেটা আপনারা (সাংবাদিকরা) করতেছেন এবং ভবিষ্যতেও করবেন। এজন্য আপনাদের ধন্যবাদ জানাই।

Manual1 Ad Code

মাদক, দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূলে সবার সহযোগিতা কামনা করে উপদেষ্টা বলেন, সমাজে এগুলোর বিস্তার বেড়ে গেছে। এগুলো নিয়ন্ত্রণে মতবিনিময় সভায় আলোচনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!