1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 8:25 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

এক ক্লিকেই জামিন আদেশ যাবে কারাগারে’

  • Update Time : Tuesday, October 14, 2025
  • 225 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, আদালত থেকে জামিন পাওয়া আসামিদের দীর্ঘ ও জটিল প্রক্রিয়া থেকে মুক্তি দিতে কাল থেকে চালু হচ্ছে অনলাইন জামিননামা প্রেরণ ব্যবস্থা। এর ফলে জামিন মঞ্জুর হওয়ার পর এক ক্লিকেই জামিননামা সংশ্লিষ্ট কারাগারে পাঠানো যাবে।

Manual3 Ad Code

মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিসের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

Manual3 Ad Code

ড. আসিফ নজরুল বলেন, ‘বর্তমানে একজন আসামিকে জামিন পাওয়ার পর মুক্তি পেতে প্রায় ১২টি ধাপ অতিক্রম করতে হয়। অনেক ধাপে তাকে হয়রানি ও অতিরিক্ত খরচের সম্মুখীন হতে হয়। এসব দুর্ভোগ দূর করতে আমরা একটি ডিজিটাল ব্যবস্থা তৈরি করেছি। আগামীকাল থেকেই এটি পরীক্ষামূলকভাবে চালু হবে। এখন থেকে আদালতের রায় ঘোষণার পর এক ক্লিকেই জামিননামা সরাসরি সংশ্লিষ্ট জেলখানায় চলে যাবে।’

Manual7 Ad Code

তিনি আরও বলেন, ‘এই প্রকল্প বাস্তবায়নে আমরা সরকারের বরাদ্দ অর্থই ব্যবহার করেছি, কোনো বাইরের সহায়তা লাগেনি। আমাদের নিজস্ব বিভিন্ন দপ্তরে প্রচুর তহবিল রয়েছে। প্রবাসী কল্যাণ ব্যাংকে ১৬শ কোটি টাকা এবং রেজিস্ট্রি অফিসে প্রায় ১৫শ কোটি টাকা জমা আছে, যা দিয়েই আমরা উন্নয়নমূলক কাজ এগিয়ে নিচ্ছি।’

এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানান, বিচার বিভাগের পৃথক সচিবালয় গঠনের বিষয়টি অন্তর্বর্তী সরকারের সময়েই বাস্তবায়ন করা হবে। তিনি আরও জানান, শিগগিরই বিচার বিভাগ সচিবালয় আইন, গুম সংক্রান্ত আইন, দুর্নীতি দমন কমিশন আইন এবং মানবাধিকার আইন সম্পন্ন করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বক্তব্য রাখেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও ব্যারিস্টার অনীক আর হক।

Manual2 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!