1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 8:20 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

নির্বাচনী প্রচারে বিলবোর্ডে নতুন সীমা, নিষিদ্ধ হলো আলোকসজ্জা

  • Update Time : Wednesday, September 3, 2025
  • 249 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী এক আসনে সর্বোচ্চ ২০টির বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন না। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় এবার নতুন করে এই বিধান যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির একাধিক কর্মকর্তা জানিয়েছেন, বিলবোর্ড তৈরিতে বিপুল অর্থ ব্যয় হয়। ফলে অসংখ্য বিলবোর্ড ব্যবহারে একদিকে প্রার্থীর ব্যয় নির্ধারিত সীমা অতিক্রম করতে পারে, অন্যদিকে পরিবেশের ক্ষতি ও বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার ঝুঁকিও থাকে। এসব বিষয় বিবেচনা করেই বিলবোর্ডের সংখ্যা সীমিত করা হয়েছে।

Manual6 Ad Code

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, বিলবোর্ডে শুধু ডিজিটাল ডিসপ্লেতে বিদ্যুৎ ব্যবহার করা যাবে। তবে আলোকসজ্জা ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ।

Manual7 Ad Code

এর আগে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সংবাদ সম্মেলনে জানান, ‘আগে প্রার্থীর প্রচারে বিলবোর্ডের ব্যবহার ছিল না; এবার এটি বিধিমালায় যুক্ত করা হয়েছে। পোস্টার বন্ধের বিষয়ে সংস্কার কমিশনেরও প্রস্তাব ছিল, আমরা সেটার সঙ্গে একমত হয়েছি। ব্যানার ও ফেস্টুনের ব্যবহারও নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে।’

তিনি আরও জানান, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তালিকায় এবার উপদেষ্টা পরিষদের সদস্যদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে তারা প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিতে পারবেন না। এছাড়া তাদের সার্কিট হাউস, ডাকবাংলো ও রেস্ট হাউস ব্যবহারে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

Manual5 Ad Code

প্রচারে পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। ভোটার স্লিপ ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিশার্ট, জ্যাকেট ইত্যাদির ক্ষেত্রে পূর্বের তুলনায় কিছুটা শিথিলতা আনা হয়েছে।

Manual5 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!