1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 7:15 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

নির্বাচনের আগে আশা করছি সব অস্ত্র উদ্ধার করতে পারব : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Update Time : Saturday, August 23, 2025
  • 320 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অস্ত্র উদ্ধার একটা চলমান প্রক্রিয়া। নির্বাচন উপলক্ষ্যে নয়, সারাবছরই যেন কোনো ধরনের অস্ত্র দেশে ঢুকতে না পারে, সেজন্য পদক্ষেপ নেওয়া হবে। আজও অস্ত্র উদ্ধার হয়েছে। নির্বাচনের আগে আমরা আশা করছি প্রায় সব অস্ত্র উদ্ধার করতে পারব।

Manual2 Ad Code

শনিবার (২৩ আগস্ট) সকালে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের হিমাগার ও কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

নির্বাচনের সময় বিদেশ থেকে অস্ত্র ঢোকার প্রবণতা নিয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ধরনের প্রবণতা রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

Manual8 Ad Code

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

Manual5 Ad Code

নির্বাচনকে ঘিরে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রোপাগান্ডা ছড়ানো এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে না জানিয়ে তিনি বলেন, এখন দেশ স্বাধীন, সবাই মত প্রকাশ করতে পারে। জনগণই মূল ফ্যাক্টর। যখন জনগণ এবং রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হয়ে যাবে, তখন এসব নিয়ে কোনো সমস্যা হবে না।

Manual4 Ad Code

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত। সীমান্ত এলাকার জনগণও অত্যন্ত সচেতন। নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা সেভাবেই নিচ্ছি। আল্লাহর ইচ্ছায় ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!