1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 9:14 am
Title :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

১০ হাজার ‘বীর’ সেনাকে সম্মান জানালেন কিম জং উন

  • Update Time : Friday, August 22, 2025
  • 287 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বীরত্বের নতুন সংজ্ঞা দেন। ইউক্রেন-রাশিয়া সংঘাতে রাশিয়ার পক্ষে লড়াই করা ১০ হাজারের বেশি উত্তর কোরীয় সেনাকে সম্মান জানাতে শুক্রবার (২২ আগস্ট) আয়োজন করা হয় এক জমকালো অনুষ্ঠান। কিম যুদ্ধফেরত সৈন্যদের পদক দেন, নিহতদের স্মরণে শ্রদ্ধা জানান এবং বেঁচে ফেরা সৈন্যদের আবেগভরে আলিঙ্গন করেন- যেখানে একবারে ইতিহাস, বীরত্ব ও রাজনীতির মিশ্রণ ফুটে ওঠে।

Manual4 Ad Code

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, কিম পিয়ংইয়ংয়ের ওয়ার্কার্স পার্টির সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে নিহত সৈন্যদের প্রতিকৃতির সামনে হাঁটু গেড়ে বসে শ্রদ্ধা জানান। এছাড়া যুদ্ধফেরত এক সেনাকে আবেগভরে আলিঙ্গন করেন। অনুষ্ঠানে পদক ও স্মারকও বিতরণ করা হয়।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, কিম যুদ্ধফেরত সেনাদের ‘বীর’ আখ্যা দিয়েছেন এবং বলেন, তারা ‘বিদেশের মাটিতে গুলি ও বোমার মুখে লড়ে সম্মানের সঙ্গে ফিরে এসেছে।’ কিছু কমান্ডারকে ‘ডিপিআরকে নায়ক’ উপাধিতেও ভূষিত করা হয়েছে।

দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৪ সালে রাশিয়ার কুরস্ক অঞ্চলে মোতায়েন হয়েছিল ১০ হাজারেরও বেশি উত্তর কোরীয় সেনা। এতে প্রায় ৬০০ সেনা নিহত ও কয়েক হাজার আহত হয়েছেন।

Manual3 Ad Code

সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও চিঠির মাধ্যমে এই সেনাদের বীরত্বপূর্ণ বলে প্রশংসা করেছেন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, রাশিয়ার সঙ্গে এই সহযোগিতার বিনিময়ে উত্তর কোরিয়াকে উন্নত মহাকাশ ও উপগ্রহ প্রযুক্তিতে সহায়তা প্রদান করা হচ্ছে।

Manual5 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!