1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 9, 2026, 5:58 am
Title :

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না

  • Update Time : Tuesday, August 19, 2025
  • 280 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: দলীয় প্রতীকে আর স্থানীয় সরকার নির্বাচন হবে না। এ লক্ষ্যে প্রতীক বরাদ্দের ধারাগুলো বাতিল করে অধ্যাদেশ জারি করেছে সরকার। সোমবার (১৮ আগস্ট) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাক্ষরিত অধ্যাদেশটি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে জারি হয়। পরদিন মঙ্গলবার (১৯ আগস্ট) বিষয়টি প্রকাশ্যে আসে।

এর আগে গত ১ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় চারটি আলাদা অধ্যাদেশের খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়। পরে ২৪ জুলাই উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সম্মতিতে তা গেজেট আকারে প্রকাশিত হয়।

Manual8 Ad Code

প্রসঙ্গত, ২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে শুরু থেকেই বিভিন্ন রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞরা দলীয় প্রতীকের ব্যবহার বন্ধের দাবি জানিয়ে আসছিলেন।

Manual3 Ad Code

এরই ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশনও দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করে।

সংশ্লিষ্টদের মতে, নতুন এই বিধান কার্যকর হলে রাজনৈতিক দলের বাইরের অনেক যোগ্য প্রার্থীও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

Manual6 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!