1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 1:22 pm
Title :
সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রক্তদান সমাজে মানবিক মূল্যবোধ সৃষ্টি করে : ধর্ম উপদেষ্টা

  • Update Time : Saturday, August 16, 2025
  • 207 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, রক্তদান সমাজে মানবিক মূল্যবোধ সৃষ্টি করে। এটি কেবল মানুষের জীবনই বাঁচায় না, এটি দাতার শরীরের জন্যও উপকারী।

গতকাল বিকালে সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে খিদমাহ ব্লাড ব্যাংকের আয়োজনে ‘রক্তবন্ধন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সংগঠনটির ১০ বছরপূর্তি উপলক্ষ্যে এ সেমিনার আয়োজন করা হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

Manual6 Ad Code

ধর্ম উপদেষ্টা বলেন, দুর্ঘটনা, অপারেশন, প্রসবকালীন জটিলতা, থ্যালাসেমিয়া বা ক্যান্সার রোগীদের প্রায়শই রক্তের প্রয়োজন হয়। যেকোনো জরুরি পরিস্থিতিতে রক্তের প্রয়োজনে ব্লাড ব্যাংকগুলো মানুষের পাশে দাঁড়ায়। এরূপ মানবিক কাজে সকলকে এগিয়ে আসার জন্য তিনি অনুরোধ জানান।

Manual8 Ad Code

ধর্ম উপদেষ্টা আরো বলেন, রক্তদান একটি মহৎ, নিরাপদ ও সামাজিক গঠনমূলক কাজ। এ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বন্ধন সুদৃঢ় হয় এবং সহমর্মিতার পরিবেশ তৈরি হয়। রক্তদান ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও সওয়াবের কাজ যদি তা মানবতার কল্যাণে ও শরিয়তের নির্ধারিত সীমারেখার মধ্যে থেকে করা হয়। এটি একপ্রকার ইবাদতের পর্যায়েও আসতে পারে যদি তা নিঃস্বার্থভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়।

Manual3 Ad Code

উল্লেখ্য, খিদমাহ ব্লাড ব্যাংক এ পর্যন্ত ১৭ হাজার ব্যাগ রক্ত সংগ্রহ করে রোগীদের কাছে পৌঁছে দিয়েছেন।

Manual6 Ad Code

মাওলানা আবদুর রহমান কফিলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন সিলেট ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর আমির হাবিবুর রহমান ও বিশিষ্ট লেখক মাওলানা শরিফ মুহাম্মদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!