1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 9:02 am
Title :
সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ

চাকরি পাওয়া ভুয়া মুক্তিযোদ্ধার সন্তানদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার

  • Update Time : Monday, August 4, 2025
  • 295 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, মুক্তিযোদ্ধার সন্তান পরিচয়ে চাকরি পাওয়াদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের মধ্যে যারা ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে চাকরি নিয়েছেন, তাদের বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।

Manual6 Ad Code

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সোমবার (৪ আগস্ট) দুপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

Manual8 Ad Code

ফারুক-ই-আজম বলেন, বিগত সরকারের সময় অনেকে ভুয়া মুক্তিযোদ্ধার সনদ গ্রহণ করে নানা সুবিধা নিয়েছেন।

Manual8 Ad Code

তিনি বলেন, ৯০ হাজার সরকারি চাকরিজীবী আছেন, যারা মুক্তিযোদ্ধার সন্তান পরিচয়ে চাকরি পেয়েছেন। তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।

তিনি বলেন, বিশেষ করে আদালতের মাধ্যমে অনেক অমুক্তিযোদ্ধাকে সনদ দেওয়া হয়েছে। আদালত এসব নির্দেশনা জারি করেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মতো প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও।

উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিতে আপিল বিভাগের সমন্বিত নির্দেশনার জন্য আদালতে যাবে।

Manual6 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!