1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 7:01 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

পরমাণু বিজ্ঞানী শমশের আলী আর নেই

  • Update Time : Sunday, August 3, 2025
  • 726 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: বাংলাদেশের খ্যাতিমান পরমাণু বিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য, প্রফেসর এমিরেটাস ড. এম শমশের আলী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (৩ আগস্ট) ভোররাত ৩টা ৩০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

১৯৩৭ সালের ২১ নভেম্বর কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন ড. শমসের আলী। রাজশাহী কলেজে অধ্যয়ন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন পদার্থবিজ্ঞান বিভাগে। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে যান এবং সেখান থেকে থিওরেটিক্যাল নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

Manual1 Ad Code

কর্মজীবনে তিনি ১৯৬১ সালে পাকিস্তান আণবিক শক্তি কমিশনে যোগ দেন। ১৯৬৫ সালে দেশে ফিরে এসে ঢাকার আণবিক শক্তি কেন্দ্রে সিনিয়র সায়েন্টিফিক অফিসার হিসেবে যোগদান করেন। পরে ১৯৭০ সালে মাত্র ৩৩ বছর বয়সে তিনি আণবিক শক্তি কমিশনের পরিচালক হন।

১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁকে অনারারি প্রফেসর অব ফিজিক্স হিসেবে সম্মানিত করে। এরপর ১৯৮২ সালে তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের পূর্ণকালীন অধ্যাপক নিযুক্ত হন এবং ২০০৬ সাল পর্যন্ত শিক্ষকতা করেন।

শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান অনন্য। তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (১৯৯২-১৯৯৬) এবং সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের (২০০২-২০১০) প্রতিষ্ঠাতা উপাচার্য ছিলেন। ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সভাপতির দায়িত্ব পালন করেন।

Manual7 Ad Code

দেশ-বিদেশে তাঁর বৈজ্ঞানিক গবেষণা ও নেতৃত্বের জন্য বহু সম্মাননা ও পুরস্কারে ভূষিত হন তিনি।

Manual2 Ad Code

ড. এম. শমসের আলীর মৃত্যুতে দেশের শিক্ষা ও বিজ্ঞান অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে। দেশের বিজ্ঞানচর্চা, উচ্চশিক্ষা এবং গবেষণার পথিকৃৎ হিসেবে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

Manual2 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!