1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 2:27 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সাধারণ ছুটিসহ ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা

  • Update Time : Wednesday, July 2, 2025
  • 475 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: সাধারণ ছুটিসহ প্রতি বছর ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সেই সঙ্গে ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ পালন না করার এবং গণ-আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে শিক্ষার্থী আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে ‘জুলাই শহিদ দিবস’ হিসেবে পালন করার কথা জানিয়ে পরিপত্র জারি করা হয়েছে।

বুধবার (২ জুলাই) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপন ও পরিপত্র জারি করা হয়েছে ।

Manual3 Ad Code

এর মধ্যে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসের’ প্রজ্ঞাপনে বলা হয়, সরকার প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ (সাধারণ ছুটিসহ) হিসেবে ঘোষণা করেছে এবং দিনটি ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের নিমিত্ত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২১ অক্টোবর, ২০২৪ এর পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন
এক বছরে ৪০ হাজার কর্মী নেবে মালয়ে‌শিয়া: আসিফ নজরুল

Manual2 Ad Code

এদিকে ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ পালন না করার বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা পরিপত্রে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ সম্প্রতি ঘোষিত ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পালন না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের ২৫ জুনের জারি করা পরিপত্রটি বাতিল করা হলো। এই সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

অন্যদিকে ১৬ জুলাইকে ‘জুলাই শহিদ দিবস’ পালনের বিষয়ে জারি করা পরিপত্রে বলা হয়েছে, সরকার প্রতিবছর ১৬ জুলাই ‘জুলাই শহিদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে এবং এদিন ‘জুলাই শহিদ দিবস’ হিসেবে পালনের নিমিত্ত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২১ অক্টোবর, ২০২৪ তারিখের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

Manual1 Ad Code

তবে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার মূল দিনটিতে কোনো দিবস ঘোষণা না করায় অনেকেই এর সমালোচনা করেছেন।

Manual4 Ad Code

সমালোচনার মুখে সিদ্ধান্তে পরিবর্তন এনে নতুন পরিপত্র জারি করার পর সেই পরিপত্র দুটি বাতিল করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!