1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 9, 2026, 12:54 pm
Title :
সিলেটে উইমেন্স মডেল কলেজের বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন ৫ দফা দাবি বাস্তবায়নে সিএনজি পরিবহন মালিক-শ্রমিকদের প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের তিন দিনব্যাপী কর্মসূচি সফলভাবে সম্পন্ন সিলেটে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন গোয়াইনঘাটে জাতীয় সমবায় দিবস উদযাপন সিলেটসহ সারাদেশের চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ যুবক সিলেট মহানগর জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন সিলেটের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ শাহীন

সিলেটে উইমেন্স মডেল কলেজের বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত

  • Update Time : Monday, November 9, 2026
  • 1 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: আজকের মেয়েরাই উড়াবে ভবিষ্যৎ স্বপ্নের নিশান এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে ‘ডাব্লিউএমসি বিজ্ঞান উৎসব ২০২৬। উৎসবে ক্ষুদে বিজ্ঞানী ও শিক্ষার্থীরা জলবায়ু, পরিবেশ সুরক্ষা, প্রযুক্তি এবং দৈনন্দিন বিভিন্ন সমস্যার কার্যকর সমাধান হিসেবে ২০টি বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী মডেল প্রদর্শন করে।

Manual7 Ad Code

সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় নগরীর কুমারপাড়াস্থ মালঞ্চ কমিউনিটি সেন্টারে উইমেন্স মডেল কলেজ সিলেটের উদ্যোগে এই উৎসব ও বিজ্ঞানবিষয়ক বইমেলার আয়োজন করা হয়।

কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদারের সভাপতিত্বে ও আইসিটি বিভাগের সিনিয়র প্রভাষক আবু তালহা পাপ্পুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। তিনি তাঁর বক্তব্যে বলেন, বিজ্ঞান মেলা শুধু নতুন কিছু আবিষ্কারের প্রদর্শনী নয়, এটি শিক্ষার্থীদের সৃজনশীলতা, মেধা ও উদ্ভাবনী চিন্তার বিকাশের এক অসাধারণ সুযোগ। আজকের ছোট্ট একটি চিন্তাই আগামী দিনের বড় কোনো আবিষ্কারের সূচনা হতে পারে। তাই প্রচলিত চিন্তার বাইরে গিয়ে প্রশ্ন করতে শেখো, নতুন কিছু ভাবতে শেখো এবং স্বপ্ন দেখতে শেখো। তোমাদের হাত ধরেই গড়ে উঠবে বিজ্ঞানমনস্ক, প্রযুক্তিনির্ভর ও সমৃদ্ধ আগামীর বাংলাদেশ।

Manual8 Ad Code

প্রধান অতিথি অভিভাবকদের উদ্দেশ্যে আরও বলেন, সন্তানদের ওপর নিজেদের পছন্দ বা সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেওয়া উচিত নয়। বরং তাদের নিজস্ব আগ্রহ, পছন্দ ও মেধার জায়গাটি চিহ্নিত করে সেই অনুযায়ী এগিয়ে যেতে উৎসাহিত ও সহযোগিতা করা প্রয়োজন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ডাব্লিউএমসির উপাধ্যক্ষ ও সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুল ইনচার্জ ও সহকারী অধ্যাপক মরিয়মুন্নেছা মল্লিকা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইএসডি ফাউন্ডেশনের ট্রাস্টি মাসুদে রাব্বানী, কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপালি রানী বিশ্বাস এবং ইএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মনসুর আহমদ লস্কর।

উৎসবে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের প্রদর্শিত মডেলগুলোর মধ্যে ছিল বায়ুদূষণ নিয়ন্ত্রণ, কারখানার ধোঁয়া পরিশোধন, প্লাস্টিক ও বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, পানিচক্র, বন্যার আগাম সতর্কবার্তা, স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপণব্যবস্থা, জৈব সার উৎপাদন, স্মার্ট ড্রেনেজ ব্যবস্থাপনা, নারীর নিরাপত্তা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং কণ্ঠনিয়ন্ত্রিত কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট।

Manual4 Ad Code

উৎসবের সমাপনী পর্বে স্কুল ও কলেজ—দুই বিভাগে পৃথকভাবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী বিজয়ী দলগুলোর হাতে প্রাইজমানি এবং সমস্ত অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। উভয় বিভাগেই ১ম স্থান লাভকারী দলকে ৫ হাজার টাকা, ২য় স্থান লাভকারী দলকে ৩ হাজার টাকা এবং ৩য় স্থান লাভকারী দলকে ২ হাজার টাকা করে প্রাইজমানি প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, লেখক, সাংবাদিক, সমাজকর্মী, অভিভাবক ও কলেজের প্রাক্তন শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!