1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 9, 2026, 12:44 pm
Title :
সিলেটে উইমেন্স মডেল কলেজের বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন ৫ দফা দাবি বাস্তবায়নে সিএনজি পরিবহন মালিক-শ্রমিকদের প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের তিন দিনব্যাপী কর্মসূচি সফলভাবে সম্পন্ন সিলেটে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন গোয়াইনঘাটে জাতীয় সমবায় দিবস উদযাপন সিলেটসহ সারাদেশের চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ যুবক সিলেট মহানগর জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন সিলেটের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ শাহীন

৫ দফা দাবি বাস্তবায়নে সিএনজি পরিবহন মালিক-শ্রমিকদের প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : Monday, November 9, 2026
  • 0 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (৭০৭)-এর সভাপতি জাকারিয়া আহমদ বলেছেন, পরিবহন খাতের সমস্যা সমাধান এবং মালিক-শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মালিক ও শ্রমিকদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে পরিবহন খাতের শৃঙ্খলা বজায় রাখা সম্ভব। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি মালিক-শ্রমিকদের উত্থাপিত পাঁচ দফা দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

Manual7 Ad Code

তিনি বলেন, বর্তমানে প্রশাসন পরিবহন শ্রমিকদের উপর এক ধরণের নির্যাতন শুরু করেছে। সড়কে গাড়ি নিয়ে বের হলেই বিভিন্ন অজুহাত দেখিয়ে মামলা দিয়ে হয়রানি শুরু করেছে। এক চালক সকাল থেকে রাত পর্যন্ত গাড়ি চালিয়ে ১০০০/১৫০০ টাকা রুজি করেন। অথচ পুলিশ একটি মামলা জরিমানা করেন ৫০০০/১০০০০ হাজার টাকা। এই হয়রানি ও ৫ দফা দাবি না মানলে পরিবহণ শ্রমিকরা রাজপথে নামতে বাধ্য হবে। তিনি আরো বলেন, আগামী ১৫ নভেম্বরে মধ্যে ৫ দফা দাবি না মানলে ১৬ নভেম্বর সকাল ৬ টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করা হবে।

Manual5 Ad Code

সোমবার (৯ নভেম্বর) দুপুর ২টায় দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ একটি কমিউনিটি সেন্টারে পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আয়োজিত মালিক-শ্রমিক প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual3 Ad Code

সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতি (রেজি. নং-২৭৮৫), সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-চট্ট-৭০৭) এবং সিলেট জেলা অটোটেম্পু/অটোরিকশা চালক জোট (রেজি. নং-২০৯৭)-এর সমন্বয়ে গঠিত মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ এ সমাবেশের আয়োজন করা হয়।

সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও রাজা আহমদ এবং এম বরকত আলীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা অটোটেম্পু/অটোরিক্সা চালক জোটের সভাপতি মতচ্ছির আলী, সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: আজাদ মিয়া, সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: জালাল আহমদ, সিলেট জেলা অটোটেম্পু/অটোরিক্সা চালক জোটের কার্যকারী সভাপতি মো: দেলোয়ার আহমদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ৭০৭ এর কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি সুন্দর আলী খান, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, মালিক সমিতির কার্যকরি সভাপতি জামিল আহমদ লিটন, সহ-সভাপতি বদরুল ইসলাম খোকন, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, কল্যাণ সম্পাদক আব্দুল মন্নান, দপ্তর সম্পাদক কাওছার আহমদ, কামালবাজার উপ-পরিষদ ২০৯৭ সভাপতি জমির উদ্দিন, সবুজ মিয়া, ৭০৭ এর কেন্দ্রীয় সদস্য আলতাফ আহমদ চৌধুরী, লিটন আহমদ, রফিক মিয়া, মকবুল হোসেন, ফুল মিয়া, জিলু মিয়া, সুজন মিয়া, সেবুল আহমদ, আব্দুল জলিল, সিতাব আলী, হযরত শাহজালাল উপ-পরিষদের সভাপতি মো: রাইমুল ইসলাম, মুক্তিযোদ্ধা উপ-পরিষদ ৭০৭ সহ-সভাপদি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রাসেল আহমদ, টিলাগড় উপ-পরিষদের সাবেক সভাপতি নুর ইসলাম, পীরের বাজারের সভাপতি নেছার আহমদ, বালুচরের সভাপতি আলী হোসেন, শাহী ঈদগাহের সাবেক সাংগঠনিক শেখ বাবুল প্রমুখ।

Manual3 Ad Code

সমাবেশ থেকে উত্থাপিত দাবিগুলো হলো, ব্যাটারি চালিত রিকশা ও ই-রিকশার নিবন্ধন নিয়া আলোচনা ও সিদ্ধান্ত। জেলা ও মহানগরীতে চলাচলকারী ইজিবাইক, টমটম, মিশুক এবং ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ করা। সিলেটের শোরুম থেকে ক্রয়কৃত সিএনজি চালিত অটোরিক্সার রেজিস্ট্রেশন দিতে হবে এবং পুলিশ ডিউটি পালনকালে জ্বালানি ও চালকের খোরাকি দিতে হবে। সিলেট জেলা ও মহানগরীতে সিএনজি চালিত অটোরিক্সার পর্যাপ্ত পার্কিং স্থান দিতে হবে। ট্রাফিক পুলিশের হয়রানিমূলক মামলা ও ট্রাফিক অফিসারের হয়রানি বন্ধ করতে হবে এবং বিআরটিএ সিলেটের হয়রানি বন্ধ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!