1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 9, 2026, 3:51 am
Title :

নিউজিল্যান্ডকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের

  • Update Time : Sunday, March 9, 2025
  • 976 Time View

Manual7 Ad Code

ক্রীড়া ডেস্ক :: চ্যাম্পিয়নস ট্রফির তৃতীয় শিরোপা নিজেদের করে নিয়েছে ভারত। রোববার (৯ মার্চ) চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়েছে রোহিতের দল।

এই জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টানা দ্বিতীয় আইসিসি শিরোপা ঘরে তুললো ভারত। কিউইদের দেওয়া ২৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিংয়ে ব্যাট হাতে দাপুটে সূচনা এনে দিয়েছেন অধিনায়ক রোহিত। তিনি খেলেছেন ৮৩ বলে ৭৬ রানের ইনিংস।

Manual2 Ad Code

এরপর শ্রেয়াস আইয়্যারের ৪৮ ও শেষদিকে লোকেশ রাহুলের ৩৪ রানের অপরাজিত ইনিংসের সুবাদে ৪৯ ওভারে ৪ উইকেটের জয়ের দেখা পায় ভারত।

Manual2 Ad Code

এর আগে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। দেখে শুনে খেলতে থাকেন দুই ওপেনার উইল ইয়োং ও রাচিন রবীন্দ্র। তবে ভারতীয় স্পিনারদের ঘূর্ণিতে দ্রুতই চাপে পড়ে কিউইরা। ড্যারিল মিচেল ও মাইকেল ব্রেসওয়েলের ফিফটিতে ২৫১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় নিউজিল্যান্ড। ১০১ বলে ৬৩ রান করে আউট হন মিচেল। আর ৪০ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন ব্রেসওয়েল।

Manual2 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!