1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 22, 2026, 9:53 pm
Title :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বানিজ্য মন্ত্রী পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ

  • Update Time : Tuesday, September 22, 2026
  • 3 Time View

Manual5 Ad Code

গোয়াইনঘাট ::: সিলেটের সীমান্তঘেঁষা গোয়াইনঘাটে মাদক, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে ৮১ দিনে ২৫৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত ৩ জুলাই থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।

Manual3 Ad Code

থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলায় ৩২, চোরাচালান মামলায় ২৩, জিআর পরোয়ানায় ৬১, জিআর সাজা পরোয়ানায় ১৩, সিআর পরোয়ানায় ৪০, সিআর সাজা পরোয়ানায় ১১, নিয়মিত মামলায় ৬৪ এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ৯ জন রয়েছেন।

Manual5 Ad Code

এ সময়ে ২৮টি মাদক মামলায় ৩২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানে ১৬০ লিটার চোলাই মদ, ২ হাজার ৫৭৫ বোতল ভারতীয় এসকাফ কাফ সিরাপ, ১৬৭ বোতল ও ৪২ ক্যান ভারতীয় মদ, ১ হাজার ৬৮০ পিস ইয়াবা এবং ৬১.৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ৬০ লাখ টাকার বেশি।

চোরাচালানবিরোধী ১৭টি মামলায় ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩ লাখ ১২ হাজার ৫০০ শলাকা ভারতীয় নাসির বিড়ি, ১ হাজার ৯০০ কেজি ভারতীয় জিরা, ৯ হাজার ৮৭২ পিস ভারতীয় চকলেট ও অন্যান্য সামগ্রী, ২২০ বোতল ভারতীয় অলিভ অয়েল, ডাবর আমলা হেয়ার অয়েল ও প্রসাধনসামগ্রী, ভারতীয় আইফোন, মোবাইল ফোন ও ব্যাগেজ সামগ্রী জব্দ করা হয়। পাশাপাশি চোরাচালানে ব্যবহৃত সিএনজি, পিকআপ, ডিআই পিকআপ, ইঞ্জিনচালিত নৌকা ও বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

Manual5 Ad Code

তবে পুলিশের দাবি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকায় একটি স্বার্থান্বেষী মহল বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। ওসি মো. ওমর ফারুকের দাবি, পুলিশের অভিযানে ক্ষতিগ্রস্ত একটি চক্র অবৈধ ফায়দা হাসিলের উদ্দেশ্যে ওসি, সেকেন্ড অফিসার এসআই তানভীর ফয়েজসহ থানার কর্মকর্তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

Manual8 Ad Code

গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক বলেন, গোয়াইনঘাটকে মাদক, চোরাচালানসহ সব ধরনের অপরাধমুক্ত করতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। সীমান্ত অপরাধ দমন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!