1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 21, 2026, 9:59 pm
Title :
পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী ভারতে অনুপ্রবেশকালে সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী আটক জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ ৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত-মুহাম্মদ ফখরুল ইসলাম গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

জাকির হোসেন মজুমদারের মাগফিরাত কামনায় সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল

  • Update Time : Monday, September 21, 2026
  • 1 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের রুহের মাগফিরাত কামনা করে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ সেপ্টেম্বর, সোমবার বাদ আছর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে এই মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে মরহুম জাকির হোসেন মজুমদারের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, মরহুম জাকির হোসেন মজুমদার ছিলেন দলের একজন অত্যন্ত নিষ্ঠাবান, সাহসী ও নিবেদিতপ্রাণ নেতা। দলের প্রতিটি সংকটে এবং স্বৈরাচারবিরোধী প্রতিটি আন্দোলনে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। তার এই অকাল মৃত্যুতে সিলেট মহানগর বিএনপি একজন দক্ষ ও বিশ্বস্ত সংগঠককে হারাল, যা সহজে পূরণ হওয়ার নয়। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Manual5 Ad Code

দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, রেজাউল করিম আলো, মতিউল বারী খুর্শেদ ও আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেখ কবির আহমদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান মোহন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সালেহ আহমদ গেদা, স্বনির্ভর বিষয়ক সম্পাদক খায়েরুল ইসলাম খায়ের, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু, জাহাঙ্গীর আলম জীবন ও সফিক নুর, সহ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক, সহ-অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন রানা, সহ-শ্রম বিষয়ক সম্পাদক খোকন ইসলাম, মহানগর বিএনপির সদস্য মতিউর রহমান শিমুল, নুরুল ইসলাম লিমন, মো. নুরুল ইসলাম, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুন ইবনে রাজ্জাক রাসেল, বিএনপি নেতা আব্দুল ওয়াহিদ, আব্দুল মালেক, জেহিন আহমদ, তানিমুল ইসলাম তানিম, আব্দুল সালাম ও আক্তার আহমদ সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা।

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!