1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 20, 2026, 9:53 am
Title :
অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক সিলেটের ‘মায়ের দোয়া’য় অভিযান, উদ্ধার নাইম-তামিম  শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব চতুর্থবারের মতো প্রকাশ্যে গোনা হচ্ছে সিলেট হযরত শাহজালালের (র.) মাজারের দানবাক্সে টাকা সিলেটে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত

সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

  • Update Time : Sunday, September 20, 2026
  • 2 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: সিলেটে গত ২ দিনে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৭ জন, মিছিল দেওয়ার অভিযোগে জকিগঞ্জ থেকে ১ জন ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তির অভিযোগে নগরী থেকে একজনকে আটক করা হয়েছে। শনিবার ও আগের দিন শুক্রবার তাদেরকে আটক করা হয়।

 

Manual6 Ad Code

জানা গেছে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে ওসমানীনগরের কাশিকাপন তেরমাইল এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় ঘটনাস্থল থেকে আলামতসহ ৩ জনকে আটক করে পুলিশ। ওই ঘটনায় শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে আরও ৪ জনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সুফিয়ান আহমদ (২৬), মো. রুহেল আরমান (২৬), মো. রমজান হোসেন (২৬), মো. তোফাজ্জল হোসেন (২৫), সাব্বির আহমেদ বিপ্লব (২৬), নাহিদ হাসান (২১) এবং হৃদয় পাল (২০)।

Manual4 Ad Code

 

এদিকে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে সিলেট মহানগরীর নোয়াগাঁও সাদিপুর এলাকা থেকে মেহেদী আহমেদ (২১) নামের একজন গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।

 

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তি নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী। তার বিরুদ্ধে ছাত্রলীগের মিছিল করাসহ একাধিক অভিযোগ রয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটুক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে মেহেদিকে গ্রেফতার করা হয়েছে।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৮টার দিকে সিলেটের জকিগঞ্জ পৌর এলাকার বসনপুর গ্রামের খালেদ আহমদ (২৬) নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে জকিগঞ্জ থানায়। গ্রেফতার খালেদ জকিগঞ্জ পৌর এলাকার বসনপুর গ্রামের খসরুজ্জামানের ছেলে এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!