1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 9, 2026, 4:49 am
Title :

গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস

  • Update Time : Sunday, September 20, 2026
  • 127 Time View

Manual1 Ad Code

গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাটে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি মর্টার শেল উদ্ধার করে ধ্বংস করেছে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।

Manual1 Ad Code

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে মধ্য জাফলং ইউনিয়নের নয়াগাঙেরপাড় এলাকায় শেলটি ধ্বংস করা হয়। শনিবার সন্ধ্যায় খেলতে গিয়ে স্থানীয় শিশুরা শেলটি দেখতে পায়।

Manual6 Ad Code

পরে কয়েকজন যুবক সেটি আছড়ে ভেঙে ফেলার চেষ্টা করলেও ব্যর্থ হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটি নিরাপদ করে শেলটির চারপাশে নিরাপত্তা বলয় তৈরি করে। পরে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে যায়।
এটিও ক্যাপ্টেন মনিরার নেতৃত্বে সেনাসদস্যরা নিয়ন্ত্রিত পদ্ধতিতে মর্টার শেলটি ধ্বংস করেন।

Manual5 Ad Code

গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক মোড়ল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২৮ ডিসেম্বর জাফলং বাজারের একটি ভাঙারি দোকানের সামনে থেকেও একটি মর্টার শেল উদ্ধার করে ধ্বংস করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!