1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 16, 2026, 8:51 am
Title :
গণততন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ: সিলেটে রাষ্ট্রপতি স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ৭ শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিল ট্রাইব্যুনাল সিলেটে এসে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি সিলেটে রাষ্ট্রপতি, পথেপথে অভ্যর্থনা রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা তিন বছর পর সিলেটে শুরু হচ্ছে বাণিজ্য মেলা সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত ‎সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সিলেটে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা-লিশ কমিশনার

স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন

  • Update Time : Tuesday, September 15, 2026
  • 5 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬’ ও প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, প্রযুক্তির সঠিক, সৃজনশীল ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করে শিক্ষার্থীদের নিজস্ব দক্ষতা বিকাশ করতে হবে। প্রযুক্তিগত জ্ঞান, যৌক্তিক চিন্তা ও সমস্যা সমাধানের ক্ষমতাই ভবিষ্যৎ তরুণ সমাজকে আন্তর্জাতিক পরিমণ্ডলে এগিয়ে নেবে।
কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন স্কলার্সহোমের একাডেমিক কো-অর্ডিনেটর প্রফেসর জয়নুল আবেদীন চৌধুরী। প্রভাষক মাওলানা ফয়সাল আহমেদের কুরআন তেলাওয়াত ও প্রভাষক জুই রাণী তালুকদার কর্তৃক গীতা পাঠের মধ্য দিয়ে সূচনা হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিযোগিতার আহ্বায়ক প্রভাষক এস এম আবু সাইম। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন কলেজের একাডেমিক ইনচার্জ প্রভাষক কাজী শাখাওয়াত হোসেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তিগত দক্ষতা এখন আর বাড়তি কোনো গুণ নয়, বরং এটি শিক্ষা ও কর্মজীবনের অন্যতম ভিত্তি। শিক্ষার্থীদের কেবল প্রযুক্তি ব্যবহারেই সীমাবদ্ধ থাকলে চলবে না, উদ্ভাবনী ধারণার মাধ্যমে বাস্তব সমস্যার সমাধান খুঁজতে হবে।
প্রোগ্রামিং প্রতিযোগিতার পাশাপাশি আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল শিক্ষার্থীদের তৈরি ১৫টি উদ্ভাবনী প্রযুক্তিনির্ভর প্রজেক্টের প্রদর্শনী। শিক্ষার্থীরা তাঁদের নিজ নিজ সৃজনশীল সমাধান ও ধারণা অতিথি ও শিক্ষকদের সামনে তুলে ধরেন। আমন্ত্রিত অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের এই উদ্যোগ ও সৃজনশীলতার ভূয়সী প্রশংসা করেন।
শিক্ষার্থীদের মাঝে কম্পিউটেশনাল থিঙ্কিং ও উদ্ভাবনের মানসিকতা বিকাশে এ আয়োজন বিশেষ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন সংশ্লিষ্টরা। কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী বক্তব্যের মাধ্যমে বর্ণাঢ্য এই কর্মসূচির সমাপ্তি ঘটে।-বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!