1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 16, 2026, 8:55 am
Title :
গণততন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ: সিলেটে রাষ্ট্রপতি স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ৭ শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিল ট্রাইব্যুনাল সিলেটে এসে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি সিলেটে রাষ্ট্রপতি, পথেপথে অভ্যর্থনা রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা তিন বছর পর সিলেটে শুরু হচ্ছে বাণিজ্য মেলা সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত ‎সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সিলেটে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা-লিশ কমিশনার

সিলেটে রাষ্ট্রপতি, পথেপথে অভ্যর্থনা

  • Update Time : Tuesday, September 15, 2026
  • 6 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: সিলেট এসে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৭ মিনিটে তাকে বহনকারী বিমান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

Manual6 Ad Code

এরপর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাষ্ট্রপতির গাড়িবহর বিমানবন্দর থেকে সার্কিট হাউজে যায়। পথেপথে তাকে বিএনপি নেতাকর্মীরা তাকে স্লোগানে স্লোগানে স্বাগত জানান। আর সার্কিট হাউকে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হয়।

Manual1 Ad Code

এরআগে বিমানবন্দরে তাকে স্বাগত জানান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভিন্ন সংসদীয় আসনের সদস্যবৃন্দ, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাংসদ এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেটের জেলা প্রশাসকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

দুপুর ১২টার দিকে রাষ্ট্রপতির গাড়ির বহর সার্কিট হাউজ পৌঁছায়।

সার্কিট হাউজে পৌঁছার আগে সিলেটের বিমানবন্দর রোডের বিভিন্ন পয়েন্ট, আম্বরখানা, চৌহাট্টা, জিন্দাবাজর, বন্দরবাজার, কিনব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তার দুধারে দাঁড়িয়ে সিলেট মহানগর বিএনপির নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ রাষ্ট্রপতিকে হাতনেড়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনিও হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।

Manual4 Ad Code

দুপুরে হযরত শাহজালাল ও হযরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত করবেন রাষ্ট্রপতি। বিকাল তিনটার দিকে নগরভবনের সামনে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা জানানো হবে।

Manual7 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!