1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 10, 2026, 10:31 am
Title :
জাফলং ইসিএ এলাকায় অভিযান: ১০টি ড্রেজার, ৬টি এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস সিলেটে মহিলা দলের র‌্যালী স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত ২৫নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভা সম্পন্ন রাষ্ট্রপতির সিলেট সফর: সংশ্লিষ্টদের যে নির্দেশনা দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেট ওসমানী হাসপাতাল: চিকিৎসকদের সময়ানুবর্তিতার নোটিশ দিয়ে আলোচিত পরিচালককে বদলি সিলেট আসছেন আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর হবিগঞ্জে একসঙ্গে চার শিশু নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ স্ত্রী নিখোঁজ, সন্ধান চেয়ে স্বামীর-জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • Update Time : Wednesday, September 9, 2026
  • 8 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: বাংলা শুধু আমাদের মাতৃভাষা নয়; এটি আমাদের আত্মপরিচয়, ইতিহাস, সংস্কৃতি ও চেতনার অবিচ্ছেদ্য অংশ। বিশ্বায়ন ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই সময়ে আন্তর্জাতিক ভাষা শেখার পাশাপাশি নিজের মাতৃভাষাকে শুদ্ধভাবে জানা, বলা ও চর্চা করা প্রত্যেক শিক্ষার্থীর দায়িত্ব। বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি শিক্ষার্থীদের অনুরাগ বৃদ্ধি, প্রমিত বাংলা চর্চায় উৎসাহিত করা এবং ভাষাভিত্তিক জ্ঞান ও সৃজনশীলতার বিকাশের লক্ষ্যে স্কালার্সহোম মেজরটিলা কলেজে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাবিদ প্রতিযোগিতা।
বুধবার (৯ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্কালার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক।
বাংলা বিভাগের প্রভাষক প্রিয়াব্রত কৈরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মীর হোসাইন সরকার। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বাংলা বিভাগের প্রভাষক তোফায়েল আহমেদ শিহাব, প্রভাষক মো. আমিনুল হক এবং প্রভাষক সাব্বির আহমেদ।
প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করে অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, বাংলা শুধু আমাদের মাতৃভাষা নয়; এটি আমাদের আত্মপরিচয়, ইতিহাস, সংস্কৃতি ও চেতনার অবিচ্ছেদ্য অংশ। বিশ্বায়ন ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই সময়ে আন্তর্জাতিক ভাষা শেখার পাশাপাশি নিজের মাতৃভাষাকে শুদ্ধভাবে জানা, বলা ও চর্চা করা প্রত্যেক শিক্ষার্থীর—বিশেষ করে ইংরেজি ভার্সনের শিক্ষার্থীদের নৈতিক দায়িত্ব।
তিনি আরও যুক্ত করেন, ভাষার সৌন্দর্য কেবল শুদ্ধ বানান বা ব্যাকরণের মধ্যেই সীমাবদ্ধ নয়; ভাষার মাধ্যমে আমাদের চিন্তা, মূল্যবোধ ও মানবিকতা প্রকাশিত হয়। শিক্ষার্থীদের নিয়মিত বাংলা সাহিত্যচর্চায় যুক্ত হতে হবে। বাংলাবিদ প্রতিযোগিতার মতো আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বিকাশে অগ্রণী ভূমিকা রাখবে।
জুনিয়র গ্রুপ (৬ষ্ঠ-৮ম শ্রেণি): প্রথম স্থান অর্জন করে ৭ম শ্রেণির (ধানসিঁড়ি শাখা) সেঁজুতি দে সৃষ্টি, দ্বিতীয় স্থান অর্জন করে একই শ্রেণির সুস্পিতা সিংহ অর্চি এবং তৃতীয় স্থান লাভ করে ৭ম শ্রেণির (ডেফোডিল শাখা) মুহতাসিম উদদৌলা নাসিত।
ইন্টারমিডিয়েট গ্রুপ (৯ম-১০ম শ্রেণি): প্রথম স্থান অর্জন করে ৯ম শ্রেণির (মাছরাঙা শাখা) ঝিনুক মালা, দ্বিতীয় স্থান অর্জন করে ৯ম শ্রেণির (সুরমা শাখা) ফিজা সিদ্দিকি এবং তৃতীয় স্থান লাভ করে একই শ্রেণির আপন পাল।
সিনিয়র গ্রুপ (একাদশ-দ্বাদশ শ্রেণি): প্রথম স্থান অর্জন করে ১২শ শ্রেণির (মাছরাঙা শাখা) নাফিসা নুজহাত চৌধুরী, দ্বিতীয় স্থান অর্জন করে একই শ্রেণির জান্নাত জাহান শিমু এবং তৃতীয় স্থান অর্জন করে ১২শ শ্রেণির (রূপসা শাখা) লাবণী আক্তার মিম।
প্রতিযোগিতা চলাকালে মিলনায়তনে উপস্থিত সাধারণ শিক্ষার্থীদের জন্য ছিল বিশেষ ‘তাৎক্ষণিক প্রশ্নোত্তর পর্ব’। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও জ্ঞানের আলোয় পুরো অনুষ্ঠানস্থল আনন্দমুখর হয়ে ওঠে। প্রতিযোগিতা শেষে সকল ক্যাটাগরির বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। তিনি শিক্ষার্থীদের ভাষাভিত্তিক এ ধরনের সৃজনশীল চর্চা ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।-বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!